.webp&w=3840&q=75)

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।
তাজহাট থানা সূত্রে জানা যায়, শুক্রবার সারাদিন মডার্ন মোড় এলাকায় সড়কের পাশে শুয়ে ছিলেন আজিজার রহমান। প্রথমে স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করলেও সন্ধ্যার দিকে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি তাজহাট থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তার জ্ঞান ফিরিয়ে থানায় নিয়ে আসে।
এর আগে তার খোঁজ না পাওয়ায় শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
উদ্ধার হওয়ার পর আজিজার রহমান পুলিশকে জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তিনি ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে নিউ পিংকি পরিবহনের একটি বাসে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে তার পাশের সিটে সাদুল্লাপুর উপজেলার এক ছাগল ব্যবসায়ী শাহীন বসেছিলেন। সিরাজগঞ্জে যাত্রাবিরতির সময় বাস থেকে নামলে শাহীন তাকে ডিম খাওয়ান। পরে বাসে উঠে চাদর মুড়িয়ে শুয়ে পড়েন তিনি। এরপর আর কিছু মনে নেই বলে জানান আজিজার রহমান।
তিনি আরও জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে নব্বইয়ের দশকে তিনি ভাতগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অতীতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানি শেষে তিনি ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছিলেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আজিজার রহমান সারাদিন মডার্ন মোড়ে অবস্থান করছিলেন। ট্রাফিক পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তিনি এখন সুস্থ আছেন এবং ঘটনার বিষয়ে আমাদের জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আরও জানান, আজিজার রহমানের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। গাইবান্ধা থেকে পুলিশের একটি দল এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।