
খেলা ডেস্ক
.webp&w=3840&q=75)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করা হবে। তিনি বলেন, “তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তাঁকে প্রধানমন্ত্রী করে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা একটার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, যারা অতীতের দিকে নয়, বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজনীতি করে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা রটাচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে, এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই আজ নতুন করে বাংলাদেশ গড়ার কথা বলছে। জনগণ এসব অপচেষ্টা ভালোভাবেই চেনে।”
তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা দল ও ব্যক্তিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। “আজকের লড়াই হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে। এই লড়াইয়ে আমাদের অবশ্যই জয়ী হতে হবে,” যোগ করেন তিনি।
সিলেটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, “এই সিলেট এম এ জি ওসমানীর জন্মভূমি, এই সিলেট উন্নয়নের রূপকার সাইফুর রহমানের জন্মভূমি, এই সিলেটেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন।” তিনি বলেন, গত ১৫ বছরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু মাথা নত করেনি।
মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই তারেক রহমানের এই নতুন যাত্রা শুরু হয়েছে, যা আগামী দিনের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যাত্রা। “তারেক রহমানের চিন্তা ও পরিকল্পনার মধ্য দিয়েই একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠবে,”—বলেন তিনি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।