.jpg&w=3840&q=75)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই জনগণ নিরাপদ থাকতে পারে। ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপশক্তি থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে সাম্প্রতিক সময়ে দেশে কয়েক দফা ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদের এই মিথ্যাচার, এই মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন এই কাজগুলো বন্ধ করতে। আমরা যদি এটা বলি, তারা কোথায় যাবে? তাই আসুন, এই শিরকিদের হাত থেকে, এই মুনাফেকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করি।’
তারেক রহমান বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি বলেন, কেউ বিদেশে থাকেন, কেউ প্রয়োজনে অন্য দেশে চলে যান কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলেছেন, এই দেশের মাটিই তার একমাত্র ঠিকানা।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার পাশাপাশি মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা জীবন বাজি রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, গুম, খুন, মামলা ও অর্থ পাচারের মতো ঘটনায় দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেকারত্ব বেড়েছে।
তিনি বলেন, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। তার ভাষায়, ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
নরসিংদীতে তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাবেশে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।