.jpg&w=3840&q=75)

বামপন্থী ৯ দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ অনুযায়ী আয়োজিত গণভোটকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে। জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিক সম্মেলনে বলেন, চারটি প্রশ্নে একসঙ্গে ‘হ্যাঁ-না’ ভোটের ব্যবস্থা জনগণের প্রকৃত মতপ্রকাশ নিশ্চিত করছে না।
তিনি জানান, জুলাই সনদ প্রণয়নের সময় আট মাসের আলোচনার বিষয়বস্তু এবং নোট অব ডিসেন্টের মর্মবস্তু গণভোটে প্রতিফলিত হয়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও রাজনৈতিক আন্দোলনের ইতিহাসও সঠিকভাবে উপস্থাপন হয়নি। ফলে ভোটারদের ভিন্নমত প্রকাশের সুযোগ বন্ধ হয়ে গেছে।
জোট জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে তারা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ভিন্নমতের বিষয়গুলো জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ইশতেহারে ১৮টি বিষয় অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে:
রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন
নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা
অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সংস্কার
নারী অধিকার, লিঙ্গসমতা ও যুবশক্তির বিকাশ
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা
পরিবেশ, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা
বাজলুর রশীদ ফিরোজ বলেন, “অভ্যুত্থানের পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অচল। ধর্ম, সংস্কৃতি, গণমাধ্যম ও নারীদের ওপর হামলা চলেছে। ফ্যাসিবাদী শাসনের অব্যাহত প্রভাবের কারণে জনগণ আবারও মুক্তির পথ খুঁজছে।”
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, রাগিব আহসান মুন্না, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা ও জাতীয় গণফ্রন্টের আমিরুন নুজহাত মনীষা ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।