.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২ ডিসেম্বর থেকে শুরু হলেও জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে একক কোনো প্রধানমন্ত্রী প্রার্থী এখনও নেই। বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সাধারণত নির্বাচনের আগে দল বা জোট শীর্ষ নেতাকে সামনে রেখে ভোটের মাঠে নামে। তবে এবার এই জোটে কেউ এককভাবে নেতৃত্বে নেই, বরং জোটটি যৌথ নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
জোটের ১০ দলের মধ্যে পাঁচটি ইসলামপন্থি দল– জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাকি পাঁচটি দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি পার্টি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
জোটে সভাপতিত্ব বা প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জোটে সাধারণত সেই দলের নেতারা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা নির্বাচনে বেশি আসন জিতবেন। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে জামায়াত একাই ২১৫টি আসনে লড়ছে, যা জোটে তাদের প্রাধান্য স্পষ্ট করে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও উল্লেখ করেছেন, জামায়াত দুই-তৃতীয়াংশের বেশি আসনে লড়ছে। তাই প্রধান্য বা মুখ্য ভূমিকা তাদেরই। তবে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের পরে আসন অনুযায়ী শীর্ষ নেতাদের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলের পক্ষ থেকে আমরা আমাদের শীর্ষ নেতাকেই সামনে রাখব।
জোটের আদর্শিক ভিত্তি নিয়ে এনসিপি ও খেলাফত মজলিস বলেছে, এটি ‘জুলাই স্পিরিট’ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র, আধিপত্যবাদবিরোধী অবস্থানকে কেন্দ্র করে গঠিত। তবুও ইসলামপন্থি ও অ-ইসলামপন্থি দলগুলো মিলে এই নির্বাচনী জোট গঠন করায় তাদের রাজনৈতিক ও আদর্শিক সংযোগের স্পষ্ট রূপরেখা এখনও অনিশ্চিত।
এভাবে, ১০ দলীয় জোট নির্বাচনী মাঠে এগোচ্ছে অস্বচ্ছ নেতৃত্ব ও অস্পষ্ট আদর্শ নিয়ে, যা বিএনপির সঙ্গে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতাকে জটিল করে তুলতে পারে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।