
জেলা প্রতিনিধি
.jpg&w=3840&q=75)

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. সামছউদ্দীন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত “নির্বাচন ও নাগরিক সংলাপ” শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা।
অ্যাডভোকেট মো. সামছউদ্দীন বলেন, এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ নিশ্চিত না হলেও পরিস্থিতি অনেকটাই কাছাকাছি রয়েছে। তবে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ভোটারদের উপস্থিতিই নির্বাচন পর্যবেক্ষণের অন্যতম বড় শক্তি। জনগণকে নিরাপত্তা ও আন্তরিকতার সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হবে। তার পক্ষ থেকে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগের প্রশ্নই আসে না বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাডভোকেট সামছউদ্দীন বলেন, অতীতে অনেক ভোটার ভোট দিতে পারেননি। এবার যাতে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
আলোচনা সভায় তিনি নির্বাচনকে ঘিরে নিজের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার মামুনসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।