
জেলা প্রতিনিধি


কুষ্টিয়া–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া একটি মোটরসাইকেল শোভাযাত্রা প্রশাসনের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে। বুধবার দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার পর থেকে ছেঁউরিয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েক শ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকেরা। পরে তাঁরা মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে গিয়ে অবস্থান নেন।
খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি সেখানে উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধির কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ঘোষণার পর মোটরসাইকেল বহর ছত্রভঙ্গ হয়ে যায়। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আবার জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার উপস্থিত হলে মোটরসাইকেল চালকেরা এলাকা ত্যাগ করেন।
এদিকে একই এলাকায় বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ করতে দেখা যায়। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, এ ধরনের খিচুড়ি বিতরণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল হতে পারে।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকা এবং নির্বাচনী আচরণবিধির প্রয়োগ নিয়ে স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত প্রকাশ পেতে দেখা গেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।