

কুষ্টিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সুমন আহমেদসহ ৫০ জন নেতা–কর্মী। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই গণপদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সুমন আহমেদ বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। অত্যন্ত দুঃখ ও বেদনাহত মন নিয়ে তিনি এবং তাঁর সহকর্মীরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, বিচারহীনতা, বৈষম্য ও একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে তাঁরা ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন ও গুলির মুখেও তাঁরা রাজপথে নেমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যান।
তবে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সংগঠনের ভেতরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কর্মকাণ্ডে তাঁরা হতাশ হয়েছেন বলে অভিযোগ করেন মো. সুমন আহমেদ। তাঁর ভাষ্য অনুযায়ী, ওইসব ব্যক্তি দলীয় আদর্শ থেকে সরে গিয়ে মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, সংগঠনকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও বলেন, যাঁরা বৈষম্যের বিরুদ্ধে জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁদের সংগঠনের মধ্যেই নতুন করে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই–আগস্ট আন্দোলনে রাজপথে সক্রিয় সহযোদ্ধাদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই এই গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁরা এনসিপির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন এবং দল ও এর সহযোগী সংগঠনের সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
পদত্যাগকারীরা জানান, এই গণপদত্যাগে কুষ্টিয়া জেলা শাখা এনসিপির মোট ৫০ জন নেতা–কর্মী যুক্ত রয়েছেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তাঁরা উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।