
জেলা প্রতিনিধি
.jpg&w=3840&q=75)

টাঙ্গাইল–২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে ভোট কেনার অভিযোগ ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কানে মোবাইল ফোন দিয়ে কথা বলতে বলতে হাঁটছেন এক ব্যক্তি। তাঁর পেছনে দলবেঁধে ছুটছেন কয়েকজন। তাঁদের কারও হাতে এক হাজার টাকার নোট, কারও হাতে পাঁচশ’ টাকার নোট দেখা যায়। এ সময় কয়েকজনকে বলতে শোনা যায়, “টেহা দিসে আমাগোরে (আমাদের টাকা দিয়েছে)।” ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দাবি করা হয়, টাঙ্গাইল–২ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের অনুসারীরা টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরই একপর্যায়ে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে ভোট চাইতে যান দলের নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ অন্যরা। একপর্যায়ে সেখানে হট্টগোলের ঘটনা ঘটে। পরে ভোট কেনার অভিযোগ তুলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন বুধবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, অর্জুনা এলাকায় তাঁদের নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই ভোট চাইতে গিয়েছিলেন। তাঁর দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নিজেদের পকেট থেকে টাকা বের করে এই পরিস্থিতি তৈরি করেছেন এবং সেটি ভিডিও করে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভোট চাইতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি করা হয়। একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা গলায় থাকা মাফলার টেনে ছিঁড়ে ফেলে, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাঁদের সঙ্গে থাকা অন্যদের ওপরও আক্রমণ করে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাইরাল ভিডিও ও পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে টাঙ্গাইল–২ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।