

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৬ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হকের পক্ষে একক নির্বাচনী প্রচারণায় আরমান সোহেল এর নেতৃত্ব -যুবদলের জন-সমুদ্র।
আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রচারণার ৭ম দিনে বিকেল ৩ টায় মিরপুর ৭ নম্বরের মিল্কভিটার সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে চলন্তিকা, প্রশিকার মোর, ৬নং বাজার, মেইন রোড হয়ে পল্লবী ও রূপনগর
এলাকায় তরুন ভোটারদের উদ্দেশ্য ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহ্বানে এ মিছিল করেন আরমান সোহেল।
৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আরমান সোহেল বলেন, আমিনুল ভাইকে বিজয়ী করার জন্য আমি আমার ওয়ার্ডের সকল কর্মী-সমর্থক এবং মা–বোনদের সঙ্গে নিয়ে মাঠে আছি।
আমাদের প্রার্থী আমাদের অভিভাবক ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতা আমাদের নেতা নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তিনি।
নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার টিটু,
তিনি বলেন এসময় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সকল নাগরিকদের স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রদান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষার সুনিশ্চিত করাসহ,
আমাদের পল্লবী ও রূপনগর এ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজ এখন পরিবর্তনের পক্ষে। তারা মাদককে ‘না’ বলে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমিনুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছে।
আশা করি আমরা এই আসনে ধানের শীষকে বিজয় উপহার দিতে পারবো।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।