
বুধবার (৬ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার প্রেস কর্মকর্তা সাইরুল কবির খান।
গত বছরের ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া । ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৮০ দিনের চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন।
সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ তার সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় । পরবর্তীতে স্থগিতাদেশ বাড়ানো হয়।
‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় বিশেষ আদালত ৫ বছরের কারাদণ্ড দেয়। মামলার দায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে।



