.jpg&w=3840&q=75)

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন, দেশের মানুষের অধিকার রক্ষা এবং মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তিনি নিজের জীবনও দিতে প্রস্তুত।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী কেবল একটি দলের বিজয় চায় না, বরং ১৮ কোটি মানুষের অধিকার ও নিরাপত্তার জয় চায়। দেশের মা ও বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার।”
ডা. শফিকুর রহমান জানান, বিগত সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি গড়ে উঠেছিল, যা জামায়াত ক্ষমতায় গেলে চিরতরে বন্ধ হবে। তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হত্যাকাণ্ডকে নির্মম হিসেবে উল্লেখ করেন এবং প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পূর্বের সরকারগুলো প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা জামায়াত ক্ষমতায় গেলে উদ্ধার করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন ও ন্যায়বিচারে কোনো আপস করা হবে না।
জামায়াত আমির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন, দলটি আগে নিষিদ্ধ করা ও নেতাকর্মীদের হয়রানির শিকার হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণ থেকে বিচ্যুত হয়নি। ৫ আগস্টের পটপরিবর্তনের পরও জামায়াত জনগণের জানমালের রক্ষক হিসেবে কাজ করেছে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে গণভোট ও ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে একটি বৈষম্যহীন, সুসংহত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ ব্যবহার করবেন। ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, জামায়াত শাসিত বাংলাদেশে রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সবার জন্য আইনের শাসন সমান হবে, ধর্ম-বর্ণ বা পরিবারের স্বার্থের ওপর ভিত্তি করে নয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।