
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। তবে কেউ যদি ভোটকেন্দ্র দখল, ভোট কাটা বা নির্বাচনী সহিংসতায় জড়ানোর চেষ্টা করে, তাহলে সংগঠনটি নীরব দর্শক থাকবে না; তা প্রতিহত করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে দখল ও চাঁদাবাজিতে নেমেছিল। সে সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনেও আমরা আপনাদের ভোটের পাহারাদার হিসেবে মাঠে থাকব।”
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বরিশাল বিভাগের মধ্যে এই আসনেই তারা নিশ্চিত জয় অর্জন করবেন। স্থানীয় ভোটার ও সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সাড়া সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে অনেক দল নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। ইসলামী আন্দোলন সরকার গঠনের সুযোগ পেলে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করবে।
জনসভায় সভাপতিত্ব করেন বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ও বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।