রাজনীতি


কুড়িগ্রাম–৪ আসনে ভোটের মাঠে ‘ভুয়া’ প্রার্থী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার

কুড়িগ্রাম–৪ আসনে ভোটের মাঠে ‘ভুয়া’ প্রার্থী

কুড়িগ্রাম–৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে এক ব্যক্তির প্রচার–প্রচারণা চালানোর ঘটনায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল তৈরি হয়েছে। চিলমারী উপজেলায় আলোচনায় থাকা ওই ব্যক্তির নাম দুদু জোদ্দার। তিনি উপজেলার কড়াইবরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম–৪ আসনে মোট সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যেই ‘দুদু জোদ্দার’ নামে এক ব্যক্তি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচার শুরু করেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ‘দুদু জোদ্দার’ নামে কোনো ব্যক্তির মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। অর্থাৎ তিনি নির্বাচনের বৈধ প্রার্থী নন। তবে অভিযোগ অস্বীকার করে দুদু জোদ্দার দাবি করেন, তিনি মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন এবং নিজেকে বৈধ প্রার্থী বলে উল্লেখ করেন।

 

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি ইতিমধ্যে থানাকে অবহিত করা হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ভুয়া প্রচারণা নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত

রাজনীতিভুয়া প্রার্থীনির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।