
নিজস্ব প্রতিবেদক


ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে হঠকারী ও ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং এতে ভোট জালিয়াতির সুযোগ তৈরি হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব মন্তব্য করেন। তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে মোবাইল বাসায় রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। এমনকি মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের সুযোগও থাকবে না। এটি স্পষ্টতই একটি হঠকারী সিদ্ধান্ত।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, আগে কখনো এমন সিদ্ধান্ত দেখা যায়নি। মোবাইল ফোন না থাকলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কাউকে জানানো সম্ভব হবে না। এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে এবং অনেকেই ভোট দিতে যেতে নিরুৎসাহিত হতে পারেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম প্রতিরোধে কার্যকর নয়। সাংবাদিক ও সাধারণ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে কেন্দ্র দখল, অনিয়ম বা জালিয়াতির চিত্র ধারণ করে তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেন, স্থায়ী ক্যামেরা তা পারে না। ব্যক্তিগত মোবাইল ফোনই ভোট চুরি রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অনিয়ম ও জালিয়াতির সুযোগ তৈরি করা হচ্ছে। তাঁর মতে, এসব অনিয়মের ভিডিও যাতে কেউ ধারণ করতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।
উল্লেখ্য, এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সমমনা ১১ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা–৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।