

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ আখ্যা দিয়ে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলামের বহিষ্কার দাবি করেছে দলটি।
বুধবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর বিমানবন্দরে সংঘটিত ঘটনার বিভিন্ন দিক এবং এ–সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদ।
তিনি অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম ‘মিডিয়া ট্রায়াল’-এর আয়োজন করেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট এসপি ভারতে পলাতক সাবেক ডিবিপ্রধান মনিরুল ইসলামের সহযোগী। এছাড়া বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের জনসভায় ওই এসপিকে দেখা গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সাইফ উদ্দিন আরও অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চার দিন আগে নীলফামারীর এসপি জাহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য বিএনপির চেয়ারম্যানের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আগে নির্দেশ দিয়েছিলেন, কোনো প্রার্থী বা এজেন্টের দেওয়া খাবার পুলিশ সদস্যরা গ্রহণ করতে পারবেন না।
বিমানবন্দরের ক্যামেরা ও স্ক্যানিং ফুটেজ কারা পেয়েছে—এ প্রশ্ন তুলে সাইফ উদ্দিন বলেন, কিছু গণমাধ্যমের ফেসবুক পেজে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে প্রতিবেদন ‘টার্গেটেড বুস্ট’ করা হয়েছে।
তিনি দাবি করেন, ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রস্তুতি নেওয়া হয় এবং এক ঘণ্টার মধ্যে একযোগে মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ ফুটেজ ফাঁস করা হয়। “সবকিছুই ছিল পরিকল্পিত,”—মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে কিছু মহল জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, জনগণকে বিভ্রান্ত ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা জড়িত ছিলেন। এসব ঘটনার পেছনে ‘গভীর চক্রান্ত’ রয়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচনকে বানচাল করতে ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে—এমন অভিযোগ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীরা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারেন, সে জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে।
জামায়াতের দাবি, একটি রাজনৈতিক দল ও প্রশাসনের একটি অংশ সমন্বিতভাবে এসব ‘চক্রান্ত-ষড়যন্ত্রে’ জড়িত। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।