.jpg&w=3840&q=75)

তারেক রহমানবলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে বিএনপি অবশ্যই ফলাফল মেনে নেবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান জানান, তিনি ঢাকা শহরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। “গতরাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারছেন। গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে,” বলেন তিনি।
সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা সুন্দরভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী। আলহামদুলিল্লাহ, বিজয়ের ব্যাপারে আশাবাদী।” কত আসনে জয় আশা করছেন এ প্রশ্নে তার জবাব, “যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব, ততটুকুই প্রত্যাশা করছি।”
নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে তারেক রহমান বলেন, “যাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।”
সারা দেশের ভোট পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার কারণে এখনো বিস্তারিত তথ্য পাননি। তবে গণমাধ্যমে কিছু অপ্রত্যাশিত ঘটনার খবর দেখেছেন। “আমরা চাই না এমন ঘটনা ঘটুক। দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে এসে অধিকার প্রয়োগ করে, তবে সব ষড়যন্ত্র প্রতিহত করা যাবে,” বলেন তিনি।
ভোট গণনায় দেরি হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “ফল গণনায় দেরি হওয়ার কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, তারা দ্রুত ফল জানতে চাইবে। নির্বাচন কমিশনও চেষ্টা করবে দ্রুত ফল প্রকাশ করতে।”
তিনি আরও বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণার একটি স্বাভাবিক সময়সীমা থাকে। আমরা প্রত্যাশা করি এবারও মানুষ দ্রুত ফল জানতে পারবে।”
শেষে তিনি বলেন, “নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে অবশ্যই ফল মেনে নেব। তবে শর্ত একটাই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হতে হবে।” ঢাকার ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তার মন্তব্য, “আমি যে পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।”
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।