
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের স্বার্থ সবার আগে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বিএনপি সরকার আইনগত পথেই অগ্রসর হবে বলেও জানান তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারেক রহমান।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থই হবে পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি। সেই অনুযায়ী বিএনপি সরকার তার ফরেন পলিসি নির্ধারণ করবে। শুধু ভারতের সঙ্গে নয়, পাকিস্তান ও চীনের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
চীনের ‘সিল্ক রোড’ উদ্যোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে ‘কনভিন্স’ করাই ছিল বিএনপির প্রধান ইঞ্জিনিয়ারিং। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টি করাই ছিল দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যুবসমাজের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট পাওয়ার পর বিএনপি তরুণদের কথা শুনবে এবং সবার সঙ্গে আলোচনা করে কাজ করবে। তবে শুধু যুবসমাজ নয় বয়স্ক, নারী, প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
সরকার গঠনের পর চ্যালেঞ্জ প্রসঙ্গে তারেক রহমান বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার। বিএনপির ইশতেহারে ঘোষিত ‘গণতান্ত্রিক অর্থনীতি’ বাস্তবায়নের দিকেই নতুন সরকার এগোবে বলেও জানান তিনি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।