

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে কেউ মন্ত্রিত্বের ডাক পেয়েছেন, কেউ পেলেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস এখনও মন্ত্রিত্বের জন্য ডাক পাননি। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক রাজনৈতিক সূত্র। ফলে ধারণা করা হচ্ছে, নতুন সরকারের মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। নির্বাচনে জয়ী হওয়ার পর মির্জা আব্বাসকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা ছিল।
অপরদিকে, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। তিনি ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নুরুল হক (নুর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
নতুন মন্ত্রিসভায় প্রথমবারের জন্য প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম। এছাড়াও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, আরিফুল হক চৌধুরী, সিলেট-১ (মহানগর ও সদর) আসনের খন্দকার আবদুল মুক্তাদীর, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাহউদ্দিন টুকু এবং ঢাকা-৯ আসনের হাবিবুর রশীদ হাবিব ডাক পেয়েছেন।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, জুনায়েদ সাকি, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, ববি হাজ্জাজ এবং টেকনোক্র্যাট আমিনুল হককে মন্ত্রিসভার শপথে ডাক দেওয়া হয়েছে। মন্ত্রিসভার তালিকা আরও সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যমতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপি সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সকালে সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। তবে সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের শপথ গ্রহণে বিএনপি এমপিরা অংশ নেননি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।