Ad

ইশরাককে বহনকারী ভ্যানে হামলার ঘটনায় ১২ জনের রিমান্ড মঞ্জুর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sb
Durbin News

বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় দলটির গ্রেপ্তারকৃত ১৮ নেতাকর্মীর মধ্যে ১২ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ছয়জনের রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনিরুজ্জামান মনি ওরফে মনির মাতব্বর, মো. রাসেল, মো. আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, মো. ওলি, সোয়েব হোসেন, মো. ইমরান, শহিদুল হক ওরফে শহিদুল্লাহ, মো. সেন্টু ও কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রব।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহম্মেদ মিলন, মো. মাসুদ ও ইব্রাহীম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির গ্রেপ্তারকৃত ১৮ আসামিকে আদালতে হাজির করেন। এ সময় তিনি প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। বিপরীতে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত ১৮ আসামির মধ্যে ১২ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি দূরবীণ নিউজকে বলেন, ‍“গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।”

এর আগে বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ২০২০ সালের মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার সময় সিএমএম আদালত সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে হামলা চালায় সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদি হয়ে ৭৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আজ ১৮ জনকে আদালতে তোরা হলো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad