
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত হোসেন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় তাকে আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা যায়, গতকাল রাতে শম্ভুপর ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।তিনি চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ।
তজুমদ্দিন থানার (ওসি) এসএম জিয়াউর হক বলেন, ‘সাখাওয়াত হোসেন তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করে । এই প্রতিক্রিয়ায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাখাওয়াতকে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করতে । জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


