রাজনীতি
‘শ্রীলঙ্কার মতো দুর্ভিক্ষের কবলে পড়বে বাংলাদেশ’
ঋণের বোঝা নিয়ে চললে শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, শ্রীলঙ্কার শিক্ষিতের হার ৯৫ শতাংশ। যারা অনেক আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছিলো। তাদের রিজার্ভ ছিল প্রচুর। লোক সংখ্যাও অনেক কম। মাত্র দুই কোটি। কিন্তু এই সমৃদ্ধশালী দেশ হঠাৎ করে দেউলিয়া হয়ে গেলো। শ্রীলঙ্কা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে, আমি মনে করি যে, বিষয়টি সরকার যেভাবে দেখছেন, আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থনীতিবীদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লাখ কোটি টাকার মতো। সব মিলিয়ে সাড়ে ১১ লাখ কোটি টাকার মতো বর্তমান সরকারের এখনও ঋণ রয়েছে। এই বছরও দেশি-বিদেশি এক লাখ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে, তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।
তিনি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন কারণে বিশ্ব বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমি যতটুকু খবর পেয়েছি, গেলো বছর আমদানি ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিল না। এখন ৪০ বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে, যা আমাদের রিজার্ভ থেকে কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে দেশ। দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারবিরোধী কর্মসূচি গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নিতে পারে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও তা করা হচ্ছে না। নাটক কম করেন প্রিয়।’

‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনকে প্রথম বিকৃত করেছে বিএনপি এবং জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম ‘গাদ্দারি’ও করেছে দলটি।

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থসংকটসহ নানা সীমাবদ্ধতা থাকলেও সবাই নিয়ম মেনে নিজ নিজ দায়িত্ব পালন করলে রাজধানীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

‘ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে’: নাসির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ সরকারের অবস্থানের পক্ষে থাকলেও ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

.jpg)






