বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পরিবারের এবং মেডিকেল বোর্ডের মতে, তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার জন্য যথেষ্ট স্থিতিশীল নয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামজানান, আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তবে প্রয়োজনীয় মেডিকেল বোর্ড অনুমোদন থাকলে ভবিষ্যতে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ডা. রফিকুল আরও বলেন, আজ মির্জা আব্বাসের চিকিৎসায় ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছুর পর্যালোচনা শেষে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেআছেন।

citytouch 728-X-90

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমানএভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের আপডেট নেন। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তার চিকিৎসার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং তাকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়বিএনপি সূত্রে জানা গেছে, তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।