রাজনীতি
তত্ত্বাবধায়ক সরকারের দুঃসপ্ন দেখে লাভ নেই, বিএনপিকে কাদের
বেশ কয়েক বছর ধরে বিএনপি নেতাদের ও দলের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ সংগঠনটি। রাজনীতির মাঠেও নেই তাদের আধিপত্য, বিভিন্ন সময় নেতাদের বেফাঁস বক্তব্যে হাস্যরসে পরিণত হয় দলের ভাবমূর্তি। বর্তমান সময়ে বিএনপি নেতৃত্বের দিক থেকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
সোমবার (১১এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়।
ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে নাকি বিএনপি নেতাদের মুক্তি হবে না। এখনো তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেননি। বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন মিমাংসিত একটি বিষয়। কাজেই নতুন করে এ বিষয়ে কোনো দুঃস্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারবিরোধী কর্মসূচি গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নিতে পারে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও তা করা হচ্ছে না। নাটক কম করেন প্রিয়।’

‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনকে প্রথম বিকৃত করেছে বিএনপি এবং জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম ‘গাদ্দারি’ও করেছে দলটি।

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থসংকটসহ নানা সীমাবদ্ধতা থাকলেও সবাই নিয়ম মেনে নিজ নিজ দায়িত্ব পালন করলে রাজধানীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

‘ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে’: নাসির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ সরকারের অবস্থানের পক্ষে থাকলেও ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

.jpg)






