.jpg&w=3840&q=75)

মক্কায় অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাছ বিন আতিক্বকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি বিশ্বজয় করে দেশে ফিরে আসার পর শুক্রবার (৩০ আগস্ট) বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে এই সম্মাননা জানানো হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, "হাফেজ আনাছ মুসলিম উম্মাহর সম্মান বৃদ্ধি করেছেন। তার এই সাফল্য বাংলাদেশের কোরআন প্রেমীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। ভবিষ্যতে আনাছ কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।"শিবির সভাপতি আরও জানান, কোরআনের শিক্ষা ও তেলাওয়াতের প্রতি অনুরাগ বাড়াতে এবং কোরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে আনাছের অর্জন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিক এবং অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাছ বিন আতিক্ব ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন। একই প্রতিযোগিতায় ৪র্থ গ্রুপে ১ম স্থান পেয়েছেন দেশের মারকাযু ফয়জিল কোরআর আল ইসলামি ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।হাফেজ মুয়াজ মাহমুদকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ লাখ টাকা এবং হাফেজ আনাছ বিন আতিক্বকে প্রায় ৬৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। এই সাফল্য বাংলাদেশের কোরআন শিক্ষার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।