
খেলা ডেস্ক


বিশ্বকাপের ম্যাচ দেখতে একের পর এক প্রাইভেট জেট ব্যবহার করে পরিবেশের ওপর ব্যাপক ক্ষতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো—এমন অভিযোগ উঠেছে। জার্মান সাময়িকী ‘ডার স্পাইজেল’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বিশ্বকাপ শুরু হওয়ার পর বিভিন্ন ম্যাচে উপস্থিত হতে ইনফান্তিনো প্রাইভেট জেটে যে দূরত্ব পাড়ি দিয়েছেন, তা পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করার সমান।
প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর থেকে প্রাইভেট জেটে মোট ৯৩ হাজার ৫২৪ কিলোমিটার ভ্রমণ করেছেন ফিফা সভাপতি। এসব ফ্লাইটের কারণে প্রায় ৮১৩ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে কাতারের দোহায় তার দুটি দীর্ঘপথের ফ্লাইট এই হিসাবের বাইরে রাখা হয়েছে।
তুলনামূলক হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের একজন সাধারণ নাগরিক বছরে গড়ে প্রায় ১২ মেট্রিক টন কার্বন নিঃসরণ করেন। সেখানে ইনফান্তিনোর কয়েক ঘণ্টার একটি প্রাইভেট জেট ভ্রমণেই প্রায় একই পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে বিতর্ক শুধু ফিফা সভাপতির ভ্রমণেই সীমাবদ্ধ নয়। এবারের বিশ্বকাপকে ঘিরে সামগ্রিকভাবে প্রাইভেট জেট ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান ‘উইংএক্স’ টুর্নামেন্ট শুরুর আগে পূর্বাভাস দিয়েছিল, বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত ৭৩ হাজার ২০০টি ফ্লাইট পরিচালিত হতে পারে।
প্রাইভেট জেট সেবাদাতা প্রতিষ্ঠান নেটজেটস ও সেন্টিয়েন্ট জেটও জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে তাদের ফ্লাইটের চাহিদা ছিল নজিরবিহীন। বিমান চলাচল বিশেষজ্ঞ হাইনরিশ গ্রসবোঙ্গার্ট এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ শুরুর আগেই পরিবেশগত প্রভাব নিয়ে ফিফার সমালোচনা শুরু করে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এই আসরকে ‘বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে জলবায়ু-বিধ্বংসী টুর্নামেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছে।
সংগঠনটির অভিযোগ, এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ও ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় দল, কর্মকর্তা ও দর্শকদের যাতায়াতও বেড়েছে। এর ফলে টুর্নামেন্টের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এমন পরিস্থিতিতে ফিফা সভাপতির বিপুল পরিমাণ প্রাইভেট জেট ব্যবহারের খবর প্রকাশ পাওয়ায়, পরিবেশ রক্ষায় ফিফার প্রতিশ্রুতি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে কি না—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।