
এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছাল লিভারপুল ।
ওয়েম্বলিতে টান টান উত্তেজনার ম্যাচের আশা ছিল সবার, তবে শুরু থেকেই নড়বড়ে ছিল পেপের সিটি। লিভারপুলের আক্রমণ সামলাতেই পারেনি ম্যানচেস্টার সিটি। খেলার শুরু হতে না হতেই ৯ম মিনিটে স্কটিস লেফট ব্যাকের কর্নারে দুর্দান্ত হেডার গোল করে ইব্রাহিমা কোনাতে। ১-০ তে পিছিয়ে থাকা সিটিকে আক্রমণ করার সুযোগই দিচ্ছিলনা ক্লোপের লিভারপুল।
১৭তম মিনিটে সিটির গোলরক্ষক স্টেফেনের বোকামিতে গোল করে সাদিও মানে। এরপর সিটি আরও ভেঙ্গে যায়। লিভারপুলের ফিজিকাল পজেসন প্লের চাপ বাড়তেই থাকে সিটির উপর। ছন্দে থাকা লিভারপুল যেন পানি ভাতের মত ভাঙছিল সিটির ডিফেন্স। হাফ টাইমের পূর্ব মুহূর্তে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগোর পাসে সেনেগালিস তারকা মানে তার দ্বিতীয় গোল নিশ্চিত করে। প্রথম হাফ শেষ হয় ৩-০ তে ।
দ্বিতীয় হাফে সিটি রুখে দারানোর চেষ্টা করে। দ্বিতীয় হাফের দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গেব্রিয়াল জেসুসের এসিস্টে দুর্দান্ত গোল করে জ্যাক গ্রিলিশ। এরপর খেলায় শুরু হয় সিটির আক্রমণের ঝড়। তবে লিভারপুল ডিফেন্স সেই ঝড় শোষণ করে নেয়। তবে ইঞ্জুরি টাইমের তৃতীয় সেকেন্ডে পর্তুগিজ তারকা সিলভা গোল করে আশার আলো দেখালেও বাকি ইঞ্জুরি টাইম সিটির আক্রমণ সফলভাবে রোধ করে লিভারপুল। সাদিও মানে তার দুটি গোলের জন্যে ম্যাচ সেরা ঘোষিত হন ।


