
সেন সিরোতে এসি মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান । প্রথম লেগে ০-০ সমতা থাকলেও দ্বিতীয় লেগে পাত্তাই পায়নি এসি মিলান ।
খেলা শুরু হওয়ার ৪র্থ মিনিটে মিডফিল্ডার বেরেল্লার বিল্ডআপে ফুলব্যক ডারমেইন ক্রস করার সুযোগ পায় । তার চিপ ক্রসে বুলেট গতির ভোলীতে গোল করে আরজেন্টাইন স্ট্রাইকার লাউতারো মারতিনেজ ।
১-০ তে পিছিয়ে থাকা এসি মিলান একের পর এক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় তারা।
পাল্টা আক্রমণ করার সুযোগ আসে ৪০তম মিনিটে কোরেয়া ও মারতিনেজ এই দুই আরজেন্টাইনের ছন্দে দ্বিতীয় গোল করে ইন্টার মিলান । ২-০ ব্যবধানে প্রথম হাফ শেষ হয় ।
দ্বিতীয় হাফে এসি মিলান আরও আক্রমণ করতে থাকে তবে কপালে গোল ছিলনা তাদের । ৭৯তম মিনিটে পেরেসিচের বদলে রবিন গোসেন্স মাঠে নামে। ৮২তম মিনিটে ব্রজভিচের পাসে গোল পায় গোসেন্স । গোসেন্সের গোলে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান ।
ফাইনালে জুবেন্টাস বা ফ্লোরেন্টিনার বিপক্ষে খেলবে ইন্টার মিলান ।


