Ad

জয় যেন ভাগ্যেই নেই মুম্বাইয়ের!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mumbai
Durbin News

জয় যেন ভাগ্যেই নেই মুম্বাইয়ের। ৭ম ম্যচেও চেন্নাইয়ের বিপক্ষে পরাজয়ের স্বীকার হয়েছে আম্বানিদের মুম্বাই।

চেন্নাই-মুম্বাই ম্যাচ মানেই টান টান উত্তেজনা। চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলকে বলা হয় আইপিএলের ‘এল ক্লাসিকো’। প্রতি মৌসুমে তারা তালিকার শীর্ষে থাকা নিয়ে লড়াই করলেও এবার ঘটনা উল্টো। ৭ ম্যাচ খেলে মুম্বাই এখন একটিতেও জয় পায়নি।

চেন্নাইয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। শুরুতেই বিপর্যয় ঘটে। রোহিত শর্মা ও ইশান কিশানকে বিনা রান করেই প্যাভিলিয়নে ফেরায় মুকেশ চৌধুরী। ২ রানে ২ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় মুম্বাই। সুরিয়া যাদব দ্বিতীয় ওভারে ব্যাটিং ঝড় তুললেও মুকেশের দ্বিতীয় ওভারে ব্রেভিসকে হারায় মুম্বাই। স্পিন আক্রমণে কোনঠাসা মুম্বাইয়ের রান আগানো শুরু হয় দেরিতে। তবে যখনই রান আসে তখনই ব্যাটসম্যান হারিয়েছে মুম্বাই।

৪৭ রানে নিউজিল্যান্ডের স্পিনার সেটনারের কাছে পরাজিত হয় সুরিয়া যাদব। এর পরে তিলক ভারমা ও হৃতিক শোঁখেনের জুটিতে রানের খাতা আগালেও দলীয় রান ৮৫তে ব্রাভোর বলে শোঁখেনকে হারায় মুম্বাই । এরপর পোলারড ও তিলক ভারমা রানের গতি বাড়ানো শুরু করে। তবে ১১১ রানে লঙ্কান স্পিনার থিক্সানা পোলারডের উইকেট নেয়ার পর পর ডেনিয়েল সেমকেও হারায় মুম্বাই। তবে শেষে উদাকাত ও ভারমার ব্যাট থেকে ২ওভার ৪ বলে ৩৫ রান আসে। ভারমার ৪৩ বলে ৫১ রানের ইনিংসে দলীয় রান ১৫৫ করে মাঠ ছাড়ে মুম্বাই।

১৫৬ রানের লক্ষ্যে নেমে বিনা রানে সেমের বলে ওপেনার গাইকোয়াদকে হারায় চেন্নাইও। কিছক্ষণ পর ১৬ রানে সেটনারকে হারায় চেন্নাই। রাইডু ও উথাপ্পার ৫০ রানের জুটিতে স্বস্তির নিশ্বাস ফেলে চেন্নাই। তবে এর পর পরই উথাপ্পাকে হারায় তারা। দুভে ও জাদেজা ব্যাটিং ব্যর্থতার শিকার হলে চাপে পরে চেন্নাই। ৩৫ বলে ৪০ করে রাইডুকেও হারায় তারা । ধোনি ও প্রেটোরিস সেই চাপকে হজম করে নেয়। শেষ ওভারের প্রথম বলে ১৩৯ রানে প্রেটোরিসকেও হারায় চেন্নাই। ফের চাপে পরা চেন্নাইকে বাঁচানোর দায়িত্ব আসে ধোনির ওপর। সেই দায়িত্ব নিয়ে শেষ ৪ বলে ১৮ রান তুলে জয় নিশ্চিত করেন সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন মুকেশ চৌধুরী ।

৭ ম্যাচ খেলে এখনো জয় পায়নি মুম্বাই। একের পর এক ব্যর্থতায় তালিকার তলায় মুম্বাই। ৭ ম্যাচ খেলে ২টি জয় পেয়ে মুম্বাইয়ের ঠিক উপরেই রয়েছে চেন্নাই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad