খেলাধুলা


ইউনাইটেডকে হারিয়ে ৪র্থ স্পটে আরসেনাল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ এপ্রিল ২০২২, ১২:০৯ অপরাহ্ন, রবিবার

ইউনাইটেডকে হারিয়ে ৪র্থ স্পটে আরসেনাল

এমিরেতসে জয়ের আশা নিয়ে নেমেছিল সফরকারি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই আশা আশাই থেকে গেল। ৩-১ ব্যবধানে হেরে শীর্ষ ৪-এ থাকাটা এখন প্রায় অসম্ভব। 


তারকাময় দল ইউনাইটেডকে পাত্তাই দেয় নি কোচ আরতেতার আরসেনাল। খেলা শুরুর ৩ মিনিটেই আরসেনাল উইঙ্গার সাকা গোল করার সুযোগ পায়। সাকার শুটটি ডিহায়া আটকালেও শুটটি প্রতিফলিত হয়ে ডিফেন্ডার নুনো তাভ্রেসের পায়ের সামনে পড়ে, পোস্ট ফাকা পেয়ে গোল মিস করেননি এই পর্তুগিজ ডিফেন্ডার। ১-০ তে পিছিয়ে থাকা ইউনাইটেড আক্রমণ চালালেও সফলতা আসেনি। 


অপরদিক থেকেও আরসেনাল আক্রমণের ধারায় থাকে। ৩২ মিনিটে ইউনাইটেড লেফট ব্যাক এলেক্স তেলেস আরসেনাল উইঙ্গার সাকাকে ডিবক্সে ফাউল করায় পেনাল্টি পায় আরসেনাল। পেনাল্টির সুযোগ পেয়ে গোল করেন সেই তরুণ উইঙ্গার সাকা। তবে এর পরেই ৩৪তম মিনিটে মিডফিল্ডার মেটিচের ক্রসে প্রিমিয়ার লিগ যাত্রার ১০০তম গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো। ২-১ ব্যবধানে প্রথম অর্ধ শেষ হয়। 


দ্বিতীয় হাফে নেমে আক্রমণের ছন্দে ছিল ইউনাইটেড। ৫৫ মিনিটে নুনো তাভ্রেস ইউনাইটেড মিডফিল্ডার মেটিচকে ফাউল করায় ডিবক্সে বসে পড়েন তিনি। পরবর্তীতে ভীএআর সিদ্ধান্ত দেয় পেনাল্টির। তবে সেই পেনাল্টি রোনালদোকে না দিয়ে ব্রুনো ফারনান্দেস পেনাল্টি নেয়ার সিদ্ধান্ত নেন। হয়ত এই সিদ্ধান্তের কারণেই ম্যাচের এরূপ ফলাফল। ৫৭ মিনিটের সেই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন ব্রুনো ফারনান্দেস। 


এরপর দুই পক্ষ আক্রমণ চালালেও সফলতা আসে আরসেনালের ঝুড়িতে। মিসরি মিডফিল্ডার এলনেইয়ের চতুর পাসে সুইস মিডফিল্ডার ষাকা এক অসাধারণ গোল করেন। ৩-১ ব্যবধানে থেকে দুই দলই একের পর এক ফাউল করতে থাকে। তবে ৯০ মিনিটে খেলা শেষ হয় ৩-১ ব্যবধানেই। এই জয় নিয়ে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় স্পারস্কে পিছিয়ে ৪র্থ স্পটে আছে আরসেনাল ।  


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।