
সেন সিরোতে শিরোপা নির্ধারিত ম্যাচে হোসে মোরিনহোর রোমাকে হারিয়েছে ইন্টার মিলান।
৩-১ ব্যবধানে জয় পেয়ে এসি মিলানকে সরিয়ে তালিকার শীর্ষে এখন ইন্টার মিলান।
সেন সিরোর এই খেলার ফলাফল একতরফা মনে হলেও শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। দুই পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছিল মিলান। প্রথম সাফল্য আসে ৩০তম মিনিটে, দুই মিডফিল্ডার চাহালুলু ও ডাম্ফ্রেসের ওয়ান-ওয়ান পাসে গোল পায় ইন্টার মিলান।
ডাম্ফ্রেসের গোলের পর রোমা তাদের আক্রমণ বাড়ালেও সাফল্য আসেনি হোসে মোরিনহোর রোমার। আবার ৪০তম মিনিটে লেফট উইঙ্গার পেরেসিচের এসিস্টে গোল করে ক্রোসিয়ান ডিফেন্ডার ব্রজোভিচ। এ নিয়ে লীগে পর পর দুই ম্যাচে গোল করেছেন এই ডিফেন্ডার।
গোল করার পর দ্বিতীয় হাফের শেষ মিনিটে হলুদ কার্ড পায় ব্রজোভিচ। দ্বিতীয় হাফের শুরুতেই গোল ব্যবধান বাড়ায় ইনটার মিলান। ৫২তম মিনিটে চাহালুলুর এসিস্টে গোল করে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মারতিনেজ। পিছিয়ে থাকা রোমা তাদের আক্রমণ চালাতে থাকলেও গোল করতে ব্যর্থ হয় তারা।
তবে ৮৫ তম মিনিটে রোমার হয়ে গোল করেন মেকিতারিয়ান। এর পর আক্রমণ বাড়ালেও ইন্টারের ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হয় রোমা। ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।
৩৩ম্যচে ৭২ পয়েন্ট নিয়ে সিরি-আর শীর্ষে আছে ইন্টার মিলান। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট ব্যবধানে এসি মিলান।


