
শিরোপা ও ক্লাসিকোর জয় একসাথে উদযাপন করল বায়ার্ন। বায়ার্ন ও ডোরটমুন্ডের ম্যাচে একতরফা জয় পেয়েছে বায়ার্ন। আলিয়াঞ্জ এরিনাতে ৩-১ ব্যবধানে জিতে ডের ক্লাসিকের বা জার্মান ক্লাসিকোতে তাদের আধিপত্য বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ।
১০৬তম জার্মান ক্লাসিকোর শুরুটা ছিল নাটকীয়। কারণ আক্রমণে প্রিয় দুই দলই পজিশন রাখার জন্যে মিডফিল্ডকে কেন্দ্র করে খেলছিল। তবে ১০ম মিনিটের পর খেলার গতি বেড়ে যায়। শুরু হয় ক্লাসিক জার্মান রাইভালারি।
১৫ মিনিটে মিডফিল্ডার গোরেটজকার পাসে গোল করে রাইট উইং গিনেব্রি। ১-০ তে পিছিয়ে থাকা ডোরটমুন্ড আক্রমণ থামায় নি। আরলিং হালান্ড ও মারকো রোইস বায়ার্ন মিডফিল্ডকে চাপের মুখে রাখলেও ৩৪তম মিনিটে লেওয়ান্ডস্কির গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। ডোরটমুন্ড ডিফেন্সের ভুলকে যথাযথ শাস্তি দেয় বায়ার্ন। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথম হাফ।
দ্বিতীয় হাফে আক্রমণ চালায় দুই দল। তবে বায়ার্ন ডিবক্সে অধিনায়ক কিমিখের ভুল চ্যালেঞ্জের কারণে পেনাল্টি পায় বরুসিয়া ডোরটমুন্ড। মিড ফিল্ডার এম্রি ক্যান সুযোগ পেয়ে গোল রক্ষক নয়ারকে ডস দিয়ে গোল ব্যবধান কমান। ২-১-এ থাকা খেলাটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠে দুই পক্ষ অনবরত আক্রমণ চালাতে থাকলে। গোল রক্ষক নয়ার একের পর এক ডোরটমুন্ড আক্রমণ আটকাতে থাকে। তবে ৮৩তম মিনিটে জামাল মুসাইলার গোলে জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ।
টানা ১০ম বারের মত বুন্দেস লিগার বিজয়ী হয়েছে বায়ার্ন মুইনিখ। ২০১২ সালে ক্লোপের অধীনে ডোরটমুন্ড শিরোপা জিতেছিল, এরপর থেকে এখন পর্যন্ত শিরোপা বায়ার্ন ছাড়া কোথাও যায়নি।


