
আইপিএলের ৩৮তম ম্যাচে চেন্নাইকে ১১ রানে হারিয়েছে পাঞ্জাব। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক রবিন্দ্র জাদেজা।
পাঞ্জাব ব্যাটিং ইনিংস শুরু করে ধির গতিতে। উইকেট টিকিয়ে রাখাই ছিল তাদের লক্ষ্য। রানের গতি বাড়ানোর চেষ্টা করেনি তারা। পাওয়ার প্লের শেষ ওভারে ২১ বলে ১৮ রান করা আগারওয়ালকে হারায় পাঞ্জাব। মহেশ থিক্সানার কাছে পতন হয় তার। আগারওয়ালকে হারানোর পর রাজাপাক্সা ও সিখার ধাওয়ান উইকেট ধরে রেখে রান এগোতে থাকে।
খেলার ১০ম ওভার পর্যন্ত পাঞ্জাবের রান রেট ছিল ৭.১। তবে পিচে সেট হওয়া অভিজ্ঞ ধাওয়ান ও তরুণ রাজাপাক্সা গড়ে ১১০ রানের জুটি। ১৮ তম ওভারে ব্রাভোর বলে জুটিটি ভেঙে যায়। তবে পরবর্তীতে ব্রিটিশ হিটার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন ৭ বলে ১৯ রান করে রান রেট বাড়িয়ে দিয়ে যায়। ওপেনার ধাওয়ান ছিল শেষ পর্যন্ত। তার ৫৯ বলের ৮৮ রানের ইনিংসের উপর ভিত্তি করেই দলীয় রান দাঁড়ায় ১৮৭তে।
১৮৮ রানের লক্ষ্যে নেমে ২য় ওভারেই ওপেনার উথাপ্পাকে হারায় চেন্নাই। সান্দিপ সারামার বলে পুল খেলার চেষ্টা করে উথাপ্পা। কিন্তু বলটি সোজা উড়ে যায় ঋষি ধাওয়ানের কাছে। চাপে পড়ে চেন্নাই পাওয়ার প্লের শেষ ওভারে সেন্টনারকে হারায়। ৩০ রানে ২ উইকেট হারিয়ে আরও চাপে পরে চেন্নাই। আবার ৭ম ওভারে ঋষি ধাওয়ানের বলে বোল্ড হয় সিভাম দুবে। এরপর গাইকোয়াড ও রাইডু আশার আলো দেখায়। তাদের ৪৯ রানের জুটি শেষ হয় রাবাদার হাতে। এর পর অধিনায়ক জাদেজা ও রাইডু সেই আশার আলো ধরে রাখে। কিন্তু সেই আশার আলো নিভিয়ে দেয় রাবাদা। ৩৯ বলে ৭৮ রান করা রাইডুকে পেভিলিয়নে ফেরান এই দক্ষিণ আফ্রিকান পেসার । এর পর জাদেজা শেষ পর্যন্ত থাকলেও ১৭৬ রানেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।
৫৯ বলের ৮৮ রানের ইনিংসের জন্যে ম্যাচ সেরা হন পাঞ্জাবের অধিনায়ক সিখার ধাওয়ান।


