
চট্টগ্রামের টেস্টে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ব্যাটিং অনুকুল পিচে টস জিতে নির্দ্বিধায় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
নিউজিল্যান্ডে স্মরণীয় টেস্ট জয়ের নায়ক ইবাদত নেই একাদশে। তার পরিবর্তে খেলবেন পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
পাঁচ জন বোলার ও সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সাকিব খেলবে আগেই নিশ্চিত করেছিলেন অধিনায়ক মুমিনুল হক। তার সঙ্গে স্পিন আক্রমণের সঙ্গী হবেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
অপরদিকে শ্রীলঙ্কা একাদশে রয়েছে দুই পেসার ও দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া, রমেশ মেন্ডিস । এছাড়া তাদের সাথে থাকবেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশের একাদশে আছেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও খালেদ আহমদ।
শ্রীলঙ্কা একাদশে দেখা যাবে দিমুথ করুনারত্নে, ওসাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকভেলা, লাসিথ এম্বুলদেনিয়া, আসিতা ফার্নেন্দো ও বিশ্ব ফার্নেন্দোকে।


