
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেট সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (৪৬) নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাতে মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অস্ট্রেলীয় এ ক্রিকেট কিংবদন্তি।
পুলিশের পক্ষ দেয়া বিবৃতিতে বলা হয়েছে, রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁ দিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান এ সাবেক অলরাউন্ডার।
ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে।
ওয়ানডেতে ৩৯ দশমিক ৭৫ গড় আর ৯২ দশমিক ৪৪ স্ট্রাইকরেটে ৫ হাজার ৮৮ রান করেছেন তিনি। ওয়ানডেতে তার আছে ১০৩টি ছক্কা। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান।
সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্টে ক্যারিয়ার থেমে গেলেও সেখানে ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে আছে রাজকীয় ইনিংস জয়। টেস্টে ৪০ দশমিক ৬১ গড়ে এক হাজার ৪৬২ রান করেছেন। এছাড়া অফ স্পিন ও মিডিয়াম পেস বোলিং করে ২৪ উইকেট শিকার করেন তিনি।
শেন ওয়ার্নের পর আরেক অস্ট্রেলিয়ান গ্রেট ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। তার সাবেক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষের খেলোয়ারেরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


