Ad

১৬ বছর পর এফ এ কাপ জিতল লিভারপুল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
aaaa
Durbin News

এফ এ কাপ ফাইনালে পেনাল্টি পর্বে ৫-৬ ব্যবধানে জিতেছে লিভারপুল। ওয়েম্বলিতে এফ এ কাপ ফাইনালে মুখোমুখি হয় চেলসি ও লিভারপুল।

খেলার শুরু থেকেই দুই দলের খেলার ধরণ ছিল অনেকটাই সামাঞ্জস্যপূর্ণ। দুই দলই পজেসন রেখে আক্রমণের চেষ্টা চালায়। তবে সে পজেসন বজায় রাখার জন্য বেশ অনেকগুলো ফাউলও হয় এই খেলায়।

৩২তম মিনিটে রুডিগারের ফাউলে চোট পায় লিভারপুল তারকা মোহাম্মাদ সালাহ। সেই চোটের কারণেই মাঠ ছাড়তে হয় তাকে। তবে সালাহ না থাকলেও আক্রমণের পরিমাণ কম ছিল না। দুই দলই চালিয়েছে আক্রমণ ও কাউন্টার আক্রমণ।

তবে দুই দলের গোল রক্ষককে ভাঙতে ব্যর্থ হয় তাদের আক্রমণ। শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষ হয় বিনা গোলে। অতিরিক্ত সময়ের খেলাও ছিল এক। সফলতা আসেনি কারো ভাগ্যে। এই বছরের এর আগে ইএফেল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু দল। সে খেলাতেও বিনা গোলে শেষ হয়েছিল খেলার সময় ও অতিরিক্ত সময়।

তবে সে খেলায় চেলসির কোচ টুখেল তার গোল রক্ষক পরিবর্তন করেছিল এবং পেনাল্টি পর্বে হারার কারণও ছিল সেই সিদ্ধান্ত। এবার সেই সিদ্ধান্ত না নিলেও জয় ছিলনা তাদের কপালে। পেনাল্টি পর্বের দ্বিতীয় পেনাল্টি মিস করে চেলসির আস্পেলিকুয়েতা। তবে ৫ম পেনাল্টিতে মানের শুট ফেরাতে সক্ষম হয় মেন্ডি। সেই রক্ষাই নিয়ে যায় খেলাকে সাডেন ডেথ পর্বে। তবে চেলসির মেসন মাউন্টের শুট ফিরিয়ে দেয় লিভারপুল গোল রক্ষক আলিসন।

মাউন্টের ব্যর্থতাকে কাজে লাগিয়ে কনস্টান্টিনোস সিমিকাস পেনাল্টিতে গোল করে। তার গোলেই এফ এ শিরোপা জিতে যায় লিভারপুল।

এ নিয়ে টানা ৩ মৌসুমে এফ এ কাপ ফাইনালে ব্যর্থ হয়েছে চেলসি। ২০২১ সালে লেস্টারের কাছে ফাইনালে ১-০ ব্যবধানে হারে চেলসি। ২০২০ সালে প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হয় চেলসি ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad