খেলাধুলা


তামিম-জয়ের মজবুত জুটিতে শেষ দ্বিতীয় দিন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মে ২০২২, ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার

তামিম-জয়ের মজবুত জুটিতে শেষ দ্বিতীয় দিন

চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লঙ্কানরা। প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে তারা। ম্যাথিউস ১১৪ ও চান্দিমাল ৩৪-এ অপরাজিত থেকে দিন শেষ করে। দ্বিতীয় দিনে তাদের জুটি আরও বড় হতে শুরু করে। 


দুজনে মিলে গড়ে ১৩৬ রানের মজবুত জুটি। তাদের জুটিতে খেলা চলে যাচ্ছিল শ্রীলঙ্কার অনুকুলে। তবে নাইমের বলে পরাজিত হন দিনেশ চান্দিমাল। ৬৬ রান করে লাঞ্চের আগে প্যাভিলিয়নের ফিরেন তিনি। 


চান্দিমালকে ফেরানোর কয়েক বল পরেই নাইমের বলে ডিকভেলাকেও হারান সফরকারিরা। ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যায় লঙ্কানরা। লাঞ্চের পর সাকিবের টানা দুই উইকেটে খেলায় ফিরলেও বিশ্ব ও ম্যাথিউসের ডিফেন্সিভ জুটিতে রান এগোতে থাকে লঙ্কানদের। তবে শেষ পর্যন্ত বিশ্ব টিকে থাকলেও নাইমের কাছে ব্যর্থ হন ম্যাথিউস। তিনি প্রায় ১০ ঘন্টার ব্যাটিং লড়াইয়ে রান করেছিলেন ১৯৯। মাত্র এক রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল শতক করতে ব্যর্থ হন ম্যাথিউস। ৩৯৭ রানে শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসের আকর্ষণ শুধু ম্যাথিউসের দুর্দান্ত ব্যাটিং ছিল না। ১০৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় নাইম হাসান এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।


বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা হয়েছে বেশ চমৎকার, দিন শেষে অপরাজিত আছেন দুই ওপেনার। তামিম ও জয়ের ৭৬ রানের মজবুত জুটিতে দিন শেষ করেছে টাইগাররা।  


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।