খেলাধুলা
ব্রাজিলিয়ানকে নিয়ে লিভারপুল ও ইউনাইটডের যুদ্ধ
অ্যান্টনি ম্যাথিউস ডস সান্তোস যিনি অ্যান্টনি নামে পরিচিত, একজন ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে ডাচ ক্লাব অ্যাজাক্স এবং ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার।
এরিক টেন হ্যাগ ও অ্যাজাক্সের চুক্তির সময় শেষ হয়েছে। এখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। যদিও রাল্ফ রাঙ্গনিক এখনও দায়িত্বে রয়েছেন এবং ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এই সপ্তাহান্তের খেলায় নেতৃত্ব দিবেন তিনি।
টেন হেগ ইউনাইটেডের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনবে বলে ধারণা করা হয়েছিল। সেই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে অ্যাজাক্স উইঙ্গার অ্যান্টনি। ব্রাজিলিয়ান এই মৌসুমে আমস্টারডামের হয়ে মুগ্ধ করেছেন বিশ্বকে। এই সুবাদে ব্রাজিল জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন তিনি। তার ড্রিবলিং ও গতি নজর কেড়েছে বড় বড় ইউরোপিয়ান ক্লাব।
সে ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড একটি ক্লাব যারা পরবর্তী মৌসুম শুরু করতে চান এই ফরওয়ার্ডকে নিয়ে ।
তবে এই ব্রাজিলিয়ানকে চুক্তিতে আনা ইউনাইটেডের জন্য পানিভাত হবে না। কারণ আরেকটি ইংলিশ ক্লাব লিভারপুল অ্যান্টনিকে তাদের ক্লাবে খেলার প্রস্তাব দিয়েছে। এই দুই ইংলিশ জায়েন্ট মৌসুম শুরু হওয়ার আগেই ‘ট্র্যান্সফার যুদ্ধ’ অংশগ্রহণ করবে।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







