
জ্লাতান ইব্রাহিমোভিচ ২০-২১ মৌসুমে এসি মিলানে যোগ দেয়ার পর ওয়াদা করেছিলেন যে মিলানকে শিরোপা না জেতানো পর্যন্ত তিনি অবসর নেবেন না। ৪০ বছর বয়সী এই সুইডিশ ফরওয়ার্ড তার কথা রেখেছেন। ১১ বছর পর ইতালিয়ান লিগের শিরোপা জিতেছে এসি মিলান।
মৌসুমের শুরু থেকেই শীর্ষ ৪-এ ছিল এসি মিলান। তবে প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান বেশিরভাগ সময় ছিল তালিকার শীর্ষে। বলগনার সাথে ২-১ হারে ২ পয়েন্ট এগিয়ে যায় এসি মিলান। এরপর আর পেছনে তাকাতে হয়নি এসি মিলানকে। লিগের শেষ ম্যাচে সাসুলোকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে এসি মিলান।
সাসুলোর বিপক্ষে ১৭ তম মিনিটে, অলিভিয়ের জিরুড তার মৌসুমের ১০তম লিগ গোলের মাধ্যমে ১-০ তে এগিয়ে যায় এসি মিলান। ৩২ তম মিনিটে আবার গোল করেন জিরুড। দ্বিতীয় গোলের চার মিনিট পর, ফ্রাঙ্ক কেসিয়ের গোলে মিলানের ব্যবধান হয় ৩-০। এই ব্যবধানেই জয় নিশ্চিত করে এসি মিলান।
মৌসুমে ২৭ গোল করে লিগের গোল্ডেন বুট পেয়েছে ইতালিয়ান ও লাজ্জিওর স্ট্রাইকার ক্রিস ইমোবলে।


