খেলাধুলা


মেসি রোনালদোকে টপকে ফুটবলারদের সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে কিলিয়ান এম্বাপ্পে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন, বুধবার

মেসি রোনালদোকে টপকে ফুটবলারদের সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে  কিলিয়ান এম্বাপ্পে

এবার মেসি রোনালদোকে টপকে প্রথমবারের মত ফুটবলারদের আয়ের তালিকায় শীর্ষে উঠে এলেন ফ্রেঞ্ছ ফরোয়ার্ড কিলিয়ান এম্বাপ্পে। 

এর আগে টানা পনের বছর এই তালিকার শীর্ষে ছিলেন রোনালদো কিংবা মেসি। গেল বছরই রোনালদো মেসিকে হটিয়ে ব্যালন ডি অর জিতেছিলেন এম্বাপ্পে। এবার জিতলেন শীর্ষ উপার্জন কারীর খেতাব। 

ফুটবলাররা মুলত আয় করে থাকেন ক্লাবের বেতন এবং বোনাস হতে। এছাড়া তাদের আয়ের বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি এবং বিজ্ঞাপন থেকে।

চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হওয়া এম্বাপ্পের বার্ষিক বেতন ও বোনাস ১০৫ মিলিয়ন ডলার। যা ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া এমবাপ্পে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিজ্ঞাপন হতে বছরে আয় করেন আরো দুই কোটি মার্কিন ডলার। তালিকায় সবার উপরে থাকা এই ফুটবলারের  সব মিলিয়ে বার্ষিক আয় ১২৫ মিলিয়ন ডলার। 

প্রথম স্থান হারালেও তালিকায় একেবারে পিছিয়ে নেই রোনালদো এবং মেসি। এমবাপ্পের পরে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন রোনালদো।

ক্লাব এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হতে তার আয়  ১১৩ মিলিয়ন ইউএস ডলারে। সিআর সেভেন খ্যাত এই তারকা নিজ দল ম্যান ইউনাইটেড হতে বেতন পান প্রায় ৫৩ মিলিয়ন ডলার।

ক্লাব হতে আয়ের পরিমান কম হলেও রোনালদোর আয়ের অন্যতম উৎস ইন্সটাগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তার রয়েছে ৪৮১ মিলিয়ন ফলোয়ার।

বিজ্ঞাপন এবং বিভিন্ন বানিজ্যিক ব্র্যান্ডের চুক্তি হতে এই পর্তুগিজ সেনসেশন আয় করেন তার মোট আয়ের অর্ধেকের ও বেশি । সব মিলিয়ে খেলার বাইরের জগৎ থেকে তার আয় ৬০ মিলিয়ন ডলার।

এমবাপ্পে ও রোনালদোর পর তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। প্যারিস সেইন্ট জার্মেই থেকে তিনি 
পারিশ্রমিক পান ৬২ মিলিয়ন ডলার। 

তবে এনডোর্সমেন্ট থেকে তার আয় রোনালদোর চেয়ে কম। সব মিলিয়ে মেসির মোট আয় ১১০ মিলিয়ন ডলার। 

জনপ্রিয় সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে ফলোয়ারের দিক থেকে রোনালদো ও কাইলি জেনারের পর মেসিকে টপকে যেতে পারেনি কেউ। বিশ্বের জনপ্রিয় অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের।
 
মেসির পরেই তালিকার চতুর্থ স্থান দখল করেছেন নেইমার। আলোচনা সমলোচনায় শীর্ষে থাকা এই ফুটবলারের বার্ষিক আয় ৯১ মিলিয়ন ডলার। এই তারকা নিজ ক্লাব পিএসজি হতে বার্ষিক বেতন পান ৫৬ মিলিয়ন ডলার।

জনপ্রিয় মোবাইল গেম পাবজি সহ আরো বেশ অনেক গুলো ব্রান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হতে তার আয় সাড়ে তিন কোটি ডলার। 

ইন্সটাগ্রাম হতে সর্বোচ্চ আয় কারী ফুটবলারের তালিকায় নেইমার আছেন উপরের দিকে।

সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকার এরপরের অবস্থানে আছেন ইংলিশ জায়ান্ট লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

এই মিশরীয় তারকা নিজ ক্লাব লিভারপুল হতে বার্ষিক ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বেতন পান। এছাড়া বিভিন্ন বানিজ্যিক চুক্তি হতে তার আয় আরো ১৫ মিলিয়ন ডলার।

সর্বমোট ৩৯.৫ মিলিয়ন ডলার আয় নিয়ে সালাহর অবস্থান তালিকার ৫ নম্বরে।  

গেল দেড় দশক ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুজনই ক্যারিয়ারের শেষ পর্যায়ে। বিশ্বজুড়ে সমাদৃত এ দুই তারকাকে টেক্কা দিতে উঠে আসছেন নতুন অনেকেই।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।