Ad

এবার বাবার নাম জালিয়াতি করলেন সাকিব আল হাসান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
5-24-1-924x480
Durbin News

বিতর্কের অপর নাম যেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত "সাকিব আল হাসান"। এবার বাবার নাম জাল করে আবারও আলোচনায় এসেছেন তিনি।গনমাধ্যমে আসা তথ্য বলছে নিজের ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর পক্ষে শেয়ার মার্কেটে লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি।সাকিব তার ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্রে নিজের বাবার নামের জায়গায় ভুয়া নাম ব্যবহার করেছেন। পিতা হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে ‘কাজী আবদুল লতিফের নাম।অথচ বাস্তবে বিশ্ব সেরা এই অলরাউন্ডারের বাবার নাম খন্দকার মাশরুর রেজা। দুটি নামের পার্থক্য এত বেশি যে, একে প্রিন্টিং মিসটেক বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বারবার এমন বিতর্কিত কান্ড ঘটানোর কারনে তার উপর ক্ষীপ্ত হয়েছেন ভক্তরা।অবশ্য দেশ সেরা ক্রিকেটার জানিয়েছেন, তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি। অসাবধানতাবশত কোনো ভুল হয়ে থাকলে তার কোম্পানির পক্ষ থেকে সেটি সংশোধন করার কথাও বলা হয়েছে।এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিষয়টিকে সরাসরি অস্বীকার করেছে। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের সকল তথ্য যাচাই বাছাই করা হয়। তাই এখানে বাবার ভুয়া নাম ব্যবহারের কোন সুযোগ নেই।"তবে শুধুমাত্র বাবার নাম জালিয়াতি নয়, এর মাত্র কয়েকদিন আগেই শেয়ারবাজার কারসাজিতেও উঠে এসেছে সাকিবের নাম। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ কয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ।এতে অন্যদের সঙ্গে জড়িত ছিলেন মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান।ইতোমধ্যে সাকিবের কাছে এর ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে ক্রিকেটের বাইরের বিষয় বলে এসব ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি বিসিবির কর্মকর্তারা।উল্লেখ্য, সাকিব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূত হওয়ার পর চলতি বছর জানুয়ারিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে একটি ব্রোকারেজ হাউজের যাত্রা শুরু করেন।এর আগে গত মাসেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান বেট উইনারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান।এ নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছিল তীব্র সসমালোচনা। ভক্তদের চরম তিরস্কারের মুখোমুখি হতে হয়েছিল তাকে। ক্রিকেট বোর্ডও কঠোর হয়েছিল সাকিবের এমন বিতর্কিত চুক্তির বিরুদ্ধে।বিসিবি বস সরাসরিই জানিয়ে দিয়েছিলেন, চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। এমন অনড় অবস্থানের কারনে শেষ পর্যন্ত সেটি বাতিল করেছিলেন তিনি।তবে সাকিব আল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে কলংকিত ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে। জুয়াড়ির ফাদে পা দিয়ে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাকে।জুয়াড়ির প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি গোপন করেছিলেন তিনি। এ কারনে ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ মোট ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।তবে আইসিসির কাছে দোষ স্বীকার করে নেওয়ায় এক বছর পরেই মাঠে ফিরে আসতে পেরেছিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজনের হয়ে খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব আল হাসান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad