

টি টোয়েন্টি বিশ্বকাপকে আকর্ষনীয় করতে নানামুখী প্রচারনা চালাচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ক্রীড়া সংস্থা বিশ্লেষন করছে দলগুলোর শক্তিমত্তা নিয়ে। এবার মাঠের লড়াইয়ের বাইরে হচ্ছে জার্সির লড়াইও। ক্রিক ট্র্যাকার নামে একটি সংস্থা রেটিং করেছে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলা দেশগুলোর জার্সিকে। আর এই লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ।রেটিং অনুযায়ী দ্বিতীয় সেরার তকমা পেয়েছে সাকিব- সৌম্যদের কিট। দশে সাত পেয়ে এই তালিকার একদম শেষ অবস্থানে রয়েছে পাকিস্থান । সম্পুর্ন সবুজ রঙের উপর করা এই ডিজাইনটি সমলোচনার শিকার হয়েছে উন্মোচনের পর থেকেই। অনেকেই তাদের জার্সিকে তুলনা করেছেন তরমুজের সঙ্গে।পাকিস্থানের চেয়ে মাত্র দশমিক পাঁচ পয়েন্ট বেশি পেয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। শক্তিশালি দলটির জার্সিতে স্থান পেয়েছে ইংল্যান্ডের জাতীয় পশু সিংহের অবয়ব। লাল রঙ্গের উপর কালো রঙ এর ব্যবহারে আকা রয়েছে তিনটি সিংহ। চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছে দেশটিকে। বরাবর বিশ্বকাপে খারাপ করা চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা স্থান পেয়েছে তালিকার ষষ্ট স্থানে। দেশটিকে ১০ এ মাত্র ৭.৫ দিয়েছে ক্রিক ট্র্যাকার। তবে সাউথ আফ্রিকা চলতি বিশ্বকাপের জন্য ঘোষাণা করেনি বিশেষ কোন কিট। ঐতিহাসিক হলুদ রঙের জার্সি গায়ে দিয়েই মাঠে নামবে তারা। সাউথ আফ্রিকার মতই বিশ্বকাপকে কেন্দ্র করে কোন ধরনের কিট উন্মোচন করেনি আফগানিস্থান। ধারনা করা হচ্ছে দেশটি স্পন্সর সংকটে থাকায় নিজেদের খরচ বাচাতে এপথে হেটেছে।তারা মাঠে নামবে সম্প্রতি খেলা এশিয়া কাপের জার্সি পড়েই। তবে সবাইকে অবাক করে দিয়ে সুন্দর জার্সির তালিকায় ৫ নম্বরে স্থান করে নিয়েছে আফগানিস্থানের পুরনো সেই জার্সিটি। এরপরেই অবস্থান করছে তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ড। কিউই ক্রিকেটের সুচনালগ্নকে স্মরন করে ডিজাইন হয়েছে দেশটির অফিসিয়াল কিট।উপরের অংশ গ্রে এবং নিচের অংশ কালো আবরনে ডাকা জার্সিটি ৮.৫ রেটিং নিয়ে রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। মাঠের লড়াইয়ের মত বাইরের লড়াইয়েও এগিয়ে ভারত। রোহিত শর্মার দল এই তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। কিউই দের মত তাদের রেটিং ও ৮.৫। ওয়ান ব্লু শিরোনামে প্রকাশিত জার্সিটিতে কালচে নীলের পরিবর্তে ব্যবহৃত হয়েছে উজ্জ্বল নীল রঙ। একই পরিমান পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে এবারে আনা হয়েছে বিশেষত্ব। ব্যবহার হয়েছে মসলিন কাপড়ের।এছাড়া ডিজাইনে রয়েছে বাঘ ও সুন্দরবন। যা এই পোষাককে করেছে অর্থবহ। এটি দেশ সহ বিদেশে প্রশংসিত হলে ও অভিযোগ রয়েছে ডিজাইন চুরি করার। তবে সব ছাপিয়ে আশা এই জার্সি পড়ে ভালো কিছুই করবে বাংলাদেশ।বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে। মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।আয়োজক অস্ট্রেলিয়া ছাপিয়ে গিয়েছে অন্য সকলকে। দশে সাড়ে নয় রেটিং নিয়ে সকলের নজর কেড়েছে অজিদের ডিজাইন।ট্র্যাডিশনাল অস্ট্রেলিয়ান কালার ব্যবহার হলেও এবারে তাদের ডিজাইনে এসেছে বৈচিত্র। বিভিন্ন আলপনায় তারা ফুটিয়ে তুলেছে ক্রিকেট এবং নিজেদের সংস্কৃতি।


