Ad

মেসিকে অমর করে রাখবে বার্সেলোনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
messi-20200721211338
Durbin News

অনেকদিন ধরে শ্রেষ্ঠ আসনে থাকার পর কখনো ত্যাগ করতে হয় সেই শ্রেষ্ঠত্বের হাতিয়ার। যেমন টা ঘটেছিলো বার্সেলোনার ক্ষেত্রে। নিজেদের ইতিহাসে অভূতপূর্ব সাফল্য উপহার দেয়া ফুটবল জাদুকর লিওনেল মেসি কে ছাড়তে বাধ্য হয়েছিলো ক্লাবটি। বার্সায় থেকে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও কিছু নিয়মের মারপ্যাঁচে পড়ে ২০২১ সালের আগস্টে বার্সা ছাড়েন এই ফুটবলার। অর্থনৈতিক এবং কাঠামো গত বাধা সেদিন যেন বিষাদের দেওয়াল তুলে দিয়েছিলো মেসি এবং বার্সার মাঝে। মনে কষ্ট নিয়েই ক্যাম্প ন্যু গ্রাউন্ডকে বিদায় জানিয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। সেদিন মেসির কান্নায় হৃদয় ছুয়েছিলো সেখানে উপস্থিত সকলের। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, মেসি কে আবার দলে বেড়াতে চায় কাতালান এই ক্লাব। এরই মধ্যে ক্যাম্প নু গে মেসির ভাস্কর্য নির্মাণ করার ঘোষনা দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। নিজেদের রূপকথার জাদুকর মেসি কে অমর করে রাখতে চায় ক্লাবটি। তার এই ঘোষণা যেন অনেকটা মেসির কান্নার ঋণ শোধ করার মতো। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, 'ক্যাম্প ন্যু'র বাইরে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ করবো। বার্সেলোনার সাধারণ অধিবেশনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে লিও কে দলে ফেরানোর ইঙ্গিতও দিয়েছেন লাপোর্তা। গুঞ্জন শোনা যাচ্ছে, নিকট ভবিষ্যতে মেসি হয়তো ফিরতে পারেন তার প্রিয় জায়গায়।তবে আর্থিক ভাবে সচ্ছল হলেও এই মূহুর্তে মেসিকে দলে আনা বার্সার পক্ষে খুব সহজ কাজ হবেনা। পিএসজির সাথে অর্থ দিয়ে টেক্কা দেওয়া এই মুহুর্তে প্রায় অসম্ভব কাতালান ক্লাবটির পক্ষে। কিন্তু কেবল মেসি চাইলেই ব্যাপারটি সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। কোন ঝামেলা ছাড়াই বার্সা ফেরত পাবে তাদের সেরা খেলোয়াড় কে। আর মেসি ফিরে পাবেন নিজের আবেগের জায়গা। বার্সেলোনা যে মেসির প্রতিটি অঙ্গে মিশে আছে, সেটি এই ক্লাবে তার ইতিহাস দেখলেই বোঝা যায়। সেই চিরচেনা লাল নীল জার্সি গায়ে জড়িয়ে তিনি ম্যাচ খেলেছেন সাতশ আটাত্তর টি, গোল করেছেন ছয়শ বাহাত্তরটি, এবং অ্যাসিস্ট করেছেন দুইশ ছেষট্টি টি।সব ম্যাচ মিলিয়ে চৌত্রিশ টি ট্রফি এবং ছয়টি ব্যালন ডি অর রয়েছে তার অর্জনের খাতায়। পিএসজি তে যুক্ত হবার পর প্রথম মৌসুমে খুব একটা ভালো ফর্মে ছিলেন না তিনি। তবে চলতি সময়ে মেসি যেন ফিরে গিয়েছেন তার সেরা রূপে। সর্বমোট তেরটি ম্যাচ ক্লাবের হয়ে আটটি গোল করার পাশাপাশি সতীর্থ দের দিয়ে করিয়েছেন আরো আটটি গোল।তাকে এই ফর্মে দেখে বার্সেলোনা যেন আরো বেশি করে চাচ্ছে মেসিকে দলে আনতে। ২০২৩ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হবার পর মেসি নতুন করে পিএসজির সাথে চুক্তি নবায়ন না করলেই ফ্রি তে মেসিকে পেয়ে যেতে পারে কাতালান রা। তবে ঘটনার আসল নায়ক মেসি বা তার বর্তমান ক্লাব পিএসজি এই ব্যাপারে কিছুই জানাননি এখনো। যার জন্যে এত কিছু, সেই ফুটবলের জাদুকর কে যে এত সহজে পিএসজি ছাড়বে না সেটা সবারই ভালো করে জানা আছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad