
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে বড়সড় এক সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক।১৮ অক্টোবর, আইসিসি প্রকাশিত সবশেষ অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে আবারও এক নম্বরে উঠে এসেছেন তিনি।২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। দ্বিতীয়তে থাকা মোহাম্মদ নবির রেটিং পয়েন্টস ২৪৬। তালিকায় এরপরে থাকা মঈন আলী, জেজে স্মিট, হাসারাঙ্গারা অবশ্য বেশ পিছিয়েই আছেন সাকিবের চেয়ে। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮। এদিকে অলরাউন্ডার র্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকাপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চারে ও রাজার অবস্থান সাত নম্বরে।গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। এরপর আরেক দফায় সিংহাসন ফিরে পাবার ১৪ দিনের মাথায় শীর্ষস্থান হারান টাইগার অলরাউন্ডার।সংযুক্ত আরব আমিরাতে না খেলা বাংলাদেশ অধিনায়ককে টপকে আবারও চূড়ায় জায়গা করে নেন মোহাম্মদ নবি।এবার বিশ্বকাপের আগে আবারও নিজের আসনে ফিরলেন সাকিব। টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের হতশ্রী ফর্মের পরেও ব্যাটে-বলে বেশ ভালোই করেছেন তিনি। চলতি বছর ব্যাট হাতে ১০ ইনিংসে প্রায় ৩৪ গড়ে ৩ ফিফটিতে ৩০৫ রান করেছেন সাকিব। বিপরীতে, বল হাতে অবশ্য নিজের সেরাটা দিতে পারেননি এই অলরাউন্ডার। ৭.৫২ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। সাকিবের স্বভাবসুলভ বোলিং পারফরম্যান্স না দেখা মিললেও ব্যাট হাতে রান খরা কাটিয়ে ছন্দে ফিরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ পরাজয়ের প্রভাব পড়েছিল ব্যক্তিগত র্যাংকিংয়েও। অবনতি হয় বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। বোলিংয়ে অবস্থান অবশ্য পরিবর্তন হয়নি সাকিবের। টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এই অলরাউন্ডারের অবস্থান ৩০ এ।নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল পুরো ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৫৪ রান করেন তিনি। বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি হাঁকিয়েছিলেন।এদিকে, টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষ দশে মাত্র একটি পরিবর্তন এসেছে। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ঝড় তোলা ব্ল্যাকক্যাপ্স তারকা ব্যাটার গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে দশে জায়গা করে নিয়েছেন। ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে ৪৩তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের আফিফ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর প্রায় এক বছর পর শীর্ষস্থানে ফিরেছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ছিল ২৪৮। আমিরাতের বিপক্ষে না খেলে ৫ পয়েন্ট হারান তিনি। এতে এক নম্বরে উঠে আসেন আফগানিস্তান অধিনায়ক নবি। সেখান থেকে মাস খানেকের ব্যবধানে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম করে নিজের জায়গা ফিরে পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।


