Ad

বিশ্বকাপের দু সপ্তাহ আগে ইনজুরিতে পড়েছেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
lionel-messi-1667666939
Durbin News

কাতার বিশ্বকাপ শুরু হতে মাত্র দুই সপ্তাহ সময় বাকী। এরই মধ্যে দুঃসংবাদ হানা দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার শিবিরে।দলটির বিশ্বকাপ মিশনের প্রান ভোমড়া লিওনেল মেসি পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ে আসন্ন লিগ ওয়ানের ম্যাচে ছিটকে পড়েছেন পিএসজির স্কোয়াড হতে। এরই ফলে শঙ্কা দেখা দিয়েছে মেসির বিশ্বকাপ প্রতিনিধিত্ব নিয়ে। তবে পিএসজি কতৃপক্ষ জানিয়েছে এই তারকা খেলোয়াড়ের ইনজুরি তেমন গুরুতর নয়।এর আগে গত মাসে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে বেনফিকার বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পান প্যারিস সেন্ট জার্মেই তারকা।সেই ম্যাচে অসস্তিতে ভোগায় ৮১ মিনিটের মাথায় দলটির কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের তাকে তুলে নিয়েছিলেন। তবে চোট এবারে আরো ঝেকে বসেছে। তাই আগামী রবিবার লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। পিএসজির এক বিবৃতি অনুযায়ী মেসির এই ইনজুরির নাম Achilles tendon।তারা বলছে প্রাকটিস সেশনে পায়ের গোড়ালিতে হালকা ব্যথা অনুভব করায় পুর্ব সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে মেসিকে বিরতি দেওয়া হয়েছে।বিশ্লেষকেরা এই ইনজুরির পেছনে দায়ী করছেন মেসির খেলার ধরনকেই। পায়ে বল আসলে তিনি হঠাতই নিজের গতি বাড়ান, যা প্রতিপক্ষকে বোকা বানানোর একটি কৌশল। এমন কৌশলের প্রয়োগেই বেনফিকার বিপক্ষে ইনজুরিতে পড়া সে ম্যাচে গোল করেছিলেন তিনি।মুলত তারপর থেকেই পায়ের গোড়ালি এবং পায়ের সংযোগ স্থলে ব্যথার শুরু হয়। এই চোটের একমাত্র সফল চিকিৎসা বিশ্রাম নেওয়া।প্রাথমিক ভাবে কয়েকদিনের বিশ্রামে তখন সুস্থ হয়ে গেলেও শনিবারের প্র্যাকটিসে তা আবারো অনুভুত হয়। তবে ডাক্টাররা বলছেন এক সপ্তাহের বিশ্রামেই সেরে যাবে এ ব্যথা। তাদের মতে বিশ্বকাপের আগে নভেম্বরের ১৩ তারিখে ক্লাব ফুটবলের শেষ ম্যাচে পিএসজি র হয়ে মাঠে নামতে পারবেন এই তারকা ফুটবলার। পিএসজি বর্তমানে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। চলতি মৌসুমে দলটির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি।সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে গোল করেছেন বারোটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ টি গোল। মেসি ছাড়া ও আর্জেন্টিনা শিবিরে ইনজুরির সংবাদ রয়েছে বেশ কয়েকটা।গত মাসেই চোটে আক্রান্ত হয়েছিলেন দিবালা এবং ডি মারিয়া। তবে ইতিমধ্যেই জুবেন্টাসের হয়ে প্রস্ততি শুরু করেছেন এনহেল ডি মারিয়া।ক্রীড়া সাংবাদিকদের তথ্য অনুযায়ী শীঘ্রই মাঠে ফিরবেন দিবালাও। অপরদিকে গতকাল মাঠের বাইরে ছিটকে পড়েছেন দলটির আরেক ডিফেন্ডার জিওভানি লো সেলসো। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি জানিয়েছেন তার দল নির্বাচনে প্রাধান্য পাবে শুধুমাত্র চোটমুক্ত প্লেয়ারেরা। তিনি কোন ঝুকি নিতে চাননা।এদিকে বিশ্বকাপের দল ঘোষানারও শেষ সময় ঘনিয়ে আসছে। ১৪ই নভেম্বরের মধ্যে ফিফার নিকট পাঠাতে হবে চুড়ান্ত স্কোয়াডের নাম।আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন দল ঘোষানায় একদম শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চায়। সম্প্রতি উড়ন্ত ফর্মে রয়েছে মেসি বাহিনী। জয় লাভ করেছে কোপা আমেরিকার শিরোপা। খেলোয়াড়েরা লিগের ম্যাচগুলোতে নিজেদের সেরা ফর্মে রয়েছেন। তাই এবারে বিশ্লেষকদের চোখে টপ ফেভারিট টিম আর্জেন্টিনা। ধারনা করা হচ্ছে মেসির জন্যে এটিই শেষ বিশ্বকাপ। সময়ই বলে দেবে সর্বকালের সেরা এই খেলোয়াড় বিশ্বকাপ খরা কাটাতে পারবেন কিনা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad