খেলাধুলা


মেসি বলছেন স্বর্গ থেকে আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করেছে ম্যারাডোনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২২, ১২:১২ অপরাহ্ন, রবিবার

মেসি বলছেন স্বর্গ থেকে আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করেছে ম্যারাডোনা

দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তী তিনি। সর্বকালের সেরা ফুটবলারের তালিকাতেও দিয়াগো ম্যারাডোনা অন্যতম। দুই বছর আগে পৃথিবীর মায়া ছেড়েছেন এই কিংবদন্তি। 

তবে ভক্ত সমর্থকদের মতো আর্জেন্টিনা ফুটবল দলের কাছে তিনি এখনো অমর। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জিতে বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। 

ম্যাচ শেষে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি বলছেন, তাদের অর্জনে সবসময় অনুপ্রেরণা হয়ে আছেন ম্যারাডোনা। স্বর্গ থেকে তাদের খেলা দেখছেনও অনুপ্রাণিত করছেন। বিশ্বকাপের বাকি সময়টাতেও যা অব্যাহত থাকবে। 

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা এখন সেমি-ফাইনালে। 

পুরো যাত্রায় ম্যারাডোনার প্রেরণা জ্বালানি হিসেবে কাজ করেছেন। মনে প্রাণে এমনটাই বিশ্বাস করেন সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। 

এ নিয়ে তিনি বলেন, 'স্বর্গ থেকে দিয়াগো আমাদের দেখছেন এবং অনুপ্রেরণা জোগাচ্ছেন। আশা করি, বিশ্বকাপের শেষ পর্যন্তও এটা একইরকম থাকবে।'

বেঁচে থাকলে এই বিশ্বকাপেই অনেকবার খবরের শিরোনাম হতেন ম্যারাডোনা। আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে পতাকা হাতে তাকে দেখা যেত নিয়মিতই। 

ম্যারাডোনার কীর্তিতেই আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ ঘরে তুলেছে। ২০১০ সালে তার অধীনেই বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসিরা।

 এর আগে পরের আসরগুলোতে কোচিং বা অন্য ভূমিকায় দলের সাথে না থাকলেও গ্যালারিতে ছিল তার সরব উপস্থিতি। 

২০১৮ সালের বিশ্বকাপ ছিল ম্যারাডোনার দেখা শেষ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে আর্জেন্টিনা। তাকে হারানোর পর এবার প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছে লিওনেল মেসির দল।

ইতোমধ্যে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে। স্বপ্নের বিশ্বকাপ শিরোপা থেকে দূরত্বটা  আর বেশি নয়! প্রয়োজন শুধু দুইটি জয়। ম্যারাডোনাহীন এমন কীর্তিতে তাই ভক্ত সমর্থকদের আক্ষেপের জায়গাও আছে কিছুটা।   

নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে গিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার জয়টা সময়ের ব্যাপার মনে হচ্ছিল যখন, তখনই ঘুরে দাঁড়ায় ডাচরা। 

শেষদিকে দুই গোলে সমতা ফিরিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে অবশ্য দুই দলই ছিল গোল শূন্য। আর তাতে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। 

যেখানে দলকে সেমিতে নেওয়ার কাজটা দারুণভাবে করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডসের প্রথম দুইটি শটই ঠেকিয়ে দেন তিনি। 

আর্জেন্টিনাও তাদের চতুর্থ শট মিস করে। তবে শেষ শটে লাউতারো মার্টিনেজ গোল করেই উদযাপনের উপলক্ষ্য এনে দেন। জয়টি আর্জেন্টাইন ফুটবল ভক্তদের উৎসর্গ করেন মেসি। 

উচ্ছ্বসিত মেসি বলছিলেন, 'আমরা খুবই খুশি এবং মুহূর্তটা উপভোগ করেছি। এখানে আমরা সবার মধ্যে উচ্ছ্বাস দেখছি এবং আর্জেন্টিনাতেও দেখছি। দেশের মানুষ  খুব খুশি, সবাই দারুণ রোমাঞ্চিত।'

হাতের মুঠোয় থাকা ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকার ঝুঁকিতে যাওয়ায় চাপে পড়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিনা দ্বিধায় তা স্বীকার করেছেন মেসি। 

ম্যাচ টাইব্রেকারে যাক এমনটা চাননি তারা। শেষ শটে লাউতারোর করা গোলে চাপ কমেছে বলে জানান আর্জেন্টাইন সুপারস্টার। 

ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মলিনা। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে ব্যবধান বাড়ান মেসি। 

৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও বিপত্তিটা বাঁধে শেষ কয়েক মিনিটে। বদলি নেমে রীতিমতো অবাক করে দেন নেদারল্যান্ডসের ভঠ ভেহর্স্ট। তার জোড়া গোলেই সমতা ফেরে ম্যাচে। 

ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ১৪ ডিসেম্বর ক্রোয়েশিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা। এর আগে পাঁচ বার ফুটবল বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা আর্জেন্টিনা প্রতিবারই ফাইনালের টিকিট কাটতে পেরেছে। 

সর্বশেষ ২০১৪ সালে ফাইনাল খেলা আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে দুইবার শিরোপা ঘরে তোলে ল্যাটিন আমেরিকার দলটি।   



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।