Ad

৪৫ হাজার কোটির যুদ্ধ জাহাজ চালু করছে ভারত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hambantota-chinese-ship-93086693
Durbin News

এবার নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আরেকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করেছে ভারত। চলতি মাসেই নতুন এ যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে দেশটির নৌ বহরে। শুধুমাত্র এই একটি যুদ্ধজাহাজ তৈরিতে ভারত সরকার খরচ করেছে ৩৫ হাজার ৮০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মানেও এতো বেশি অর্থ খরচ করতে হয়নি। সম্প্রতি চালু হওয়া অত্যাধুনিক এই জাহাজ ভারতীয় নৌবাহিনী কে আরো শক্তিশালী করবে। 'আইএনএস মুরমুগাও' নামের এই জাহাজটি ১৬৩ মিটার লম্বা। যা আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা থেকেও প্রায় দেড় গুন। অন্যদিকে জাহাজটির চওড়া প্রায় ১৭ মিটার বা ৫৫ ফুটের বেশি। সাগরের বুকে ভারতের শক্তি বাড়ানো এই জাহাজের ওজন প্রায় ৭ হাজার ৪০০ টন। আইএনএস মুরমুগাও যুদ্ধজাহাজে রয়েছে অত্যাধুনিক ‘স্টেলথ প্রযুক্তি’। এই প্রযুক্তি থাকার কারণে শত্রুপক্ষের রাডার কিংবা অন্য কোন পদ্ধতিতে এই জাহাজের গতিবিধি ধরা পড়বে না। ফলে সাগরের যেকোন জায়গায় চলাচল করতে পারবে এটি। অন্যদিকে নিজের অবস্থান গোপন করে শত্রু জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে এই যুদ্ধজাহাজ। যেকোন জরুরিও পরিস্থিতি তে সাগরে হামলার জন্য এই জাহাজ ভারতের অন্যতম ভরসা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। সাগরের বুক থেকে লড়াই করার জন্য এই যুদ্ধজাহাজে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। যার মধ্যে অন্যতম 'ব্রাক্ষ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র'। আইএনএস মুরমুগাওয়ে থাকা এই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার থেকে ৪৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। শুধু স্থল ভাগের হামলাতেই নয়, আকাশে হামলাতেও সক্ষম ভারতের এই যুদ্ধজাহাজ। এটিতে রয়েছে ৭০ কিলোমিটার মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চিং সিস্টেম। যার মাধ্যমে সাগর থেকে বিমান কিংবা হেলিকপ্টারে আঘাত হানতে পারবে। এছাড়া আইএনএস মুরমুগাও তে রয়েছে টর্পেডো, রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরণের অত্যাধুনিক রাডার। নিরাপত্তার দিক দিয়ে ভারতের অন্যতম শক্তিশালী আইএনএস মুরমুগাও। পারমানবিক কিংবা জৈব হামলাতেও এই জাহাজের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালিত হবে চারটি শক্তিশালী গ্যাস টার্বাইন ইঞ্জিনের মাধ্যমে। সাগরের বুকে এটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৫৫ কিলোমিটারের বেশি। বর্তমানে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধজাহাজ তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারতের নৌবাহিনী। 'প্রজেক্ট ফিফটিন বি' নামক এই প্রকল্পের আওতায় এর আগে ২০২১ সালে একটি যুদ্ধজাহাজ তৈরি করেছিলো তারা। এবার আইএনএস মুরমুগাও তৈরির মাধ্যমে আরো একটি সফলতা অর্জন করলো দেশটির নৌবাহিনী। এর আগে চলতি বছরেই নিজেদের তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করেছে ভারত। আইএনএস বিক্রান্ত নামের এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ২৬২ মিটার। প্রায় ৮০ তলা উচ্চতার একটি বিল্ডিং আড়াআড়ি ভাবে শুইয়ে রাখা যাবে এই জাহাজে। জাহাজটি ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উচু। আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে সর্বমোট ১৪ টি ডেক রয়েছে। এতে রয়েছে একসাথে ১৭০০ জন নৌ সেনার থাকার ব্যবস্থা। জাহাজের ভেতরেই আছে ২ হাজার ৩০০ কক্ষ, যাতে নারী সেনাদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। ভারতের বিমানবাহী এই যুদ্ধজাহাজ ঘন্টায় ২৮ নটিক্যাল মাইল বেগে চলাচল করতে সক্ষম। অন্যদিকে জাহাজটির জ্বালানী সক্ষমতা অনেক বেশি। মাত্র একবার জ্বালানি নিয়ে ৭ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিতে পারে আইএনএস বিক্রান্ত।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad