Ad

কেন বিশ্বকাপ ফাইনালের আগের রাতে ফিফা সভাপতির কাছে গেলেন নোরা ফাতেহি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
155513Nora_Fifa_kaler_kantho
Durbin News

কাতার বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ভারতীয় আইটেম কন্যা নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গানে প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে অংশ নেওয়ার ইতিহাস গড়েন তিনি। রবিবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন এই তারকা। ফাইনালের আগের রাতে নোরা ফাতেহি দেখা করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনোর সাথে। শুধু দেখা নয়, ফিফা সভাপতিকে নিজের তরফ থেকে দিয়েছেন বিশেষ উপহারও। নোরা ফাতেহির দেওয়া সেই উপহার বেশ পছন্দও হয়েছে ইনফ্যান্তিনোর।ফাইনাল সামনে রেখে বেশ আগেই কাতারে পৌঁছান এই বলিউড অভিনেত্রী। ফিফা সভাপতির সাথে মূলত দেখা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে। ফিফার আমন্ত্রণে মাঠে বসে দেখেছেন মরক্কো-পর্তুগাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সাক্ষী হয়েছেন পর্তুগালকে হারিয়ে মরক্কোর ইতিহাস গড়ে সেমি-ফাইনাল নিশ্চিত করা খেলাটি।ফিফা সভাপতির জন্য তাই বিশেষভাবে অর্ডার দেওয়া জুতা নিয়ে হাজির হন নোরা। ফাইনালের আগের রাতে দেখা করে সে উপহার বুঝিয়েও দিলেন তিনি। সবুজ ফিতায় মোড়ানো লাল টুকটুকে একটি বক্স তুলে দেন ইনফ্যান্তিনোর হাতে। সহকারীর সাহায্য নিয়ে সেটি খুলতে খুলতে শিশুসুলভ হাসিও দেন ফিফা সভাপতি।বক্স খুলতেই দেখা মিলে এক জোড়া দারুণ লাল জুতার। জুতার নকশা অনেকটা ড্রাগনের মতো, তলায় কাঁটা। বেশ চকচকে জুতা জোড়া হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন ইনফ্যান্তিনো। উপহার পছন্দ হয়েছে জানিয়ে সাথে সাথেই বলেন এই জুতা সোজা তার অফিসে যাবে।জবাবে নোরা ফাতেহিও জানান ইনফ্যান্তিনোর উপহার পছন্দ হওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন।ফিফা সভাপতিকে তিনি বলেন, 'এই জুতা যতবার দেখবেন ততবার আমাদের কথা মনে পড়বে আপনার।'কানাডায় বেড়ে উঠলেও নোরা ফাতেহি মরক্কান বংশদ্ভূত। নিজের শিকড়ের প্রতি তার প্রবল টান। এবারের বিশ্বকাপে মরক্কোর ইতিহাস গড়া তাকে আনন্দিত করেছে। মরক্কোর জয় উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ করেছেন নিয়মিত। তবে তার প্রিয় খেলোয়াড় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।কোয়ার্টার ফাইনালে মরক্কো-পর্তুগাল ম্যাচে তাই মধুর সমস্যায় পড়েছিলেন এই বলিউড আইটেম কন্যা। তবে মাঠে বসে দেখা সেই ম্যাচে অবশ্য পূর্ণ সমর্থন দিয়েছেন মরক্কোকেই। যদিও ম্যাচ শেষে জানিয়েছেন রোনালদোর সাথে নাচতে পারলে খুশি হতেন তিনি। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের আগে থেকেই নানা কান্ডে আলোচিত - সমালোচিত নোরা ফাতেহি। বিশ্বকাপের ফ্যান ফেস্টে পারফর্ম করার সময় ভারতের পতাকা উল্টো করে ধরেও বিতর্কিত হয়েছেন তিনি। গত ২৯ নভেম্বর ওই অনুষ্ঠানে বিশ্ব তারকাদের সাথে ঘন্টাখানেক পারফর্ম করেন নোরা। নাচে গানে মুগ্ধ করেন দর্শকদের। এবারের বিশ্বকাপের থিম সং 'লাইট দ্য স্কাই' এর মিউজিক ভিডিওতেও দেখা যায় বলিউড আইটেম কন্যাকে। গ্যালারিতে বসে খেলা দেখার সময় গানটি শুনতে শুনতে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্টও দেন নোরা ফাতেহি।রবিবার ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনার শিরোপা জয় দিয়ে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। টাইব্রেকারে গড়ানো রোমাঞ্চকর এক ম্যাচে মেসির হাতে উঠে স্বপ্নের ট্রফি।ম্যাচের আগে বিশ্বকাপ সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতান নোরা ফাতেহি সহ এক ঝাঁক তারকা। কাতারের লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হয় অনুষ্ঠান।নোরা ফাতেহি ছাড়াও পারফর্ম করেছেন আমেরিকান-নাইজেরিয়ান গায়ক দাভিদ এদেলেকে, পুয়ের্তো রিকান গায়ক ওযুনা, ফ্রেঞ্চ র‍্যাপার জিমস। নোরার সাথে একই গানে মঞ্চ মাতিয়েছেন আমিরাতি পপ স্টার বালকিস, ইরাকি মিউজিশিয়ান রাহমা রিয়াদ ও মরক্কান গায়ক মানাল।সমাপনী অনুষ্ঠানের পরই ৯০ হাজার দর্শকের সামনে অমরত্বের পথে মাঠে নামে লিওনেল মেসি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad