Ad

ঝড়ো ফিফটিতে লঙ্কা প্রিমিয়ার লিগ অভিষেক আফিফ হোসেনের!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-222509-1568909907
Durbin News

বিশ্বজুড়ে চলছিল ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ক্রিকেটের উত্তেজনা এখন খুব একটা নেই। এর মাঝেই লঙ্কা প্রিমিয়ার লিগে ঝড় তুললেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। এলপিএলে নিজের প্রথম ম্যাচেই হাঁকালেন ফিফটি।এই টুর্নামেন্ট দিয়েই দেশের বাইরের ফ্র‍্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো আফিফের। জাফনা কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই ৩৫ বলে ৫৪ রান এসেছে তার ব্যাটে। ৫ চারের সাথে এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর টস জিতে আগে ব্যাট করে জাফনা। আফিফের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৭০ রানের পুঁজি পায় দলটি। টাইগার বাঁহাতি ব্যাটারের ৫৪ ছাড়া ৩২ রান করেন সাদিরা সামারবিক্রম। ১৩ বলে ২৬ রানের ক্যামিও আসে অলরাউন্ডার থিসারা পেরেরার ব্যাটে।জবাবে প্রতিপক্ষ গল গ্ল্যাডিয়েটর থেমেছে ৯ উইকেটে ১৫৪ রান করে। ১৬ রানে জয়ী ম্যাচে পয়েন্টে টেবিলে শক্ত অবস্থা জাফনার। ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে বাংলাদেশের আফিফের হাতে।ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আউট হলে তিন নম্বরে নামেন আফিফ। শুরুতে কিছুটা সময় নেন তিনি। নবম ওভারে তার বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদনও হয়। প্রতিপক্ষ রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান আফিফ।নুয়ান প্রদীপের করা ১২তম ওভারে পান প্রথম বাউন্ডারির দেখা। ইনিংসে নিজের একমাত্র ছক্কাটি হাঁকান ১৫তম ওভারে ইফতেখার আহমেদকে। ওয়াহাব রিয়াজের করা পরের ওভারেই ছুঁয়েছেন ফিফটি। যে পথে বল খেলেছেন ৩০ টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার দশম ফিফটি।ফিফটির পর অবশ্য বেশি দূর যেতে পারেননি। ১৯তম ওভারে নুয়ান থুসারার বলে আউট হন ৬ষ্ঠ ব্যাটার হিসেবে।ইনিংস বিরতিতে ব্রডকাস্টার চ্যানেলের সাথে কথা বলেছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। বিপিএলের সৌজন্যে লঙ্কান প্রিমিয়ার লিগের সতীর্থদের কেউ কেউ আফিফের সাথে আগে থেকেই পরিচিত।তাই কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি বুঝতে তাদের কাছ থেকে ভালো সহায়তা পেয়েছেন বলেও জানান।এলপিএলে অবশ্য শুরুতে দল পাননি আফিফ। জাফনা কিংসের ইংলিশ ক্রিকেটার টম কোহলারের অসুস্থতায় সুযোগ মিলেছে। আর তাতেই আফিফ অভিষেক রাঙালেন ম্যাচ সেরার পুরষ্কার জিতে।৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তার দল জাফনা কিংস পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে বর্তমানে।এর আগে ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন আফিফ। সেবার জাতীয় দলের খেলা থাকায় অনাপত্তিপত্র পাননি এই তরুণ ব্যাটার। জাফনার হয়ে ম্যাচ জেতানো ইনিংসের আগে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না আফিফের। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে করতে পেরেছেন সাকূল্যে ১৪ রান। তার আগে ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে তিন ম্যাচে করেছেন মাত্র ৬০ রান। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় আফিফের। এরপর ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হন ওয়ানডে ফরম্যাটেও।এখন পর্যন্ত খেলেছেন ২২ ওয়ানডে ও ৬০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যেখানে রান করেছেন যথাক্রমে ৪৯৫ ও ১০০৩। সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন ১৪৩ টি। যেখানে ২৩.০৪ গড় ও প্রায় ১২৫ স্ট্রাইক রেটে ২৫৮১ রান করেছেন।।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad