Ad

ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডি আর জিততে যাচ্ছেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বিশ্বকাপ জিতে ফুটবলের সব আলো কেড়ে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। জেতার মতো কোন কিছু এখন বাকি নেই তার। ব্যালন ডি অর, কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের আসন থেকে শুরু করে বিশ্বকাপের আরাধ্য ট্রফিও অর্জন করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই গুঞ্জন উঠেছে ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে লিওনেল মেসিকে প্রদান করা হতে পারে শ্রেষ্ঠত্বের অনন্য স্মারক- সুপার ব্যালন ডি অর খেতাব। ২০ বছরের ক্যারিয়ারে বর্ষ সেরা ফুটবলার হিসেবে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। কোপা আমেরিকার শিরোপার পর ফিনালিসিমা জয়ের কীর্তিও গড়েন এই ফুটবল জাদুকর। তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে আক্ষেপ ছিল বিশ্বকাপ ট্রফি না ছোঁয়ার। কাতার বিশ্বকাপ সেই সপ্ন পূরণ করে একজন সম্পূর্ণ ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি।এর আগে মেসির পথে হেঁটে ইউরোপিয়ান ফুটবল জয় করেছিলেন কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো দি স্টেফানো। তাকে সম্মান জানিয়ে প্রদান করা হয়েছিল সুপার ব্যালন ডি অর। এখন পর্যন্ত এই পুরস্কার পাওয়া একমাত্র খেলোয়াড় তিনি।রিয়ালের হয়ে ৩০৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানো। ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এর ফলে ১৯৫৭ এবং ১৯৫৯ সালে দুবার ব্যালন ডি'ওর জিতে ইতিহাস সৃষ্টি করেন। কিংবদন্তি ডি স্টেফানো জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায় এবং ১৯৪৯ সাল পর্যন্ত খেলেন জন্মভূমিতে। আর্জেন্টিনার পাট চুকিয়ে কলম্বিয়া এবং স্পেনেও খেলেছেন তিনি।আর্জেন্টিনা , স্পেন এবং কলম্বিয়া তিন জায়গায়ই নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন। তাই তার কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ৩০ তম বার্ষিকী উপলক্ষে, সুপার ব্যালন ডি'ওর পুরষ্কার প্রদান করা হয় ডি স্টেফানো কে। ইউরোপীয় লীগে আলো ছড়িয়েছেন এমন ফুটবলারদের কৃতিত্ব যাচাই করে স্টেফানো কে বেছে নেয়া হয়। স্টেফানোর সঙ্গে কিংবদন্তি জোহান ক্রুয়েফ এবং মিশেল প্লাতিনি ছিলেন মনোনীতদের তালিকায় । কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি জেতেন ডি স্টেফানো। দ্বিতীয় ব্যালন ডি'ওর জয়ের ৩০ বছর পর সুপার ব্যালন ডি’ওর পান স্টেফানো।দেখতে অনেকটা ব্যালন ডি'ওরের মতোই এই সুপার ব্যালন ডি অর। নিচের দিকে ফেরেরো রোশার চকোলেটের মতো অনেকগুলি সোনার মিনি ফুটবল অঙ্কিত রয়েছে দৃষ্টিনন্দন এই ট্রফিতে। একমাত্র ফুটবলার হিসেবে স্টেফানোর এই পুরস্কার জেতার পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মিউজিয়ামে বহু বছর রাখা হয়েছিল এটি। কিন্তু এরপরে তাঁর কর্মজীবন থেকে স্মারক হিসেবে অন্যান্য আইকনিক জিনিসের পাশাপাশি এটিও নিলামে তোলা হয়। কাতার বিশ্বকাপ জেতার পর স্প্যানিশ অনলাইন রেডিও স্টেশন, কাদেনা সের দাবি করেছে, মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সুপার ব্যালন ডি’অর’ দেয়া হতে পারে।অনন্য ক্যারিয়ারের স্মারক হিসেবে এই খেতাব জেতার যোগ্য দাবিদার লিওনেল মেসি, এমনটিই জানায় তারা। এদিকে নেটিজেনরাও আওয়াজ তুলেছেন লিওনেল মেসিকে এই সম্মানে ভূষিত করতে। কেউ কেউ লিখেছেন ‘সুপার ব্যালন ডি'ওর, গত তিন দশকের সেরা খেলোয়াড়কে দেওয়া একটি পুরস্কার, শুধুমাত্র ডি স্টেফানো জিতেছে। এটি মেসিকে দিন। আরেকজন জানিয়েছেন, ‘সে এটা সহজেই পাবে। গত ৩০ বছরে আর কেউ এর জন্য বেশি যোগ্য নয়’।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad